Home উপন্যাস সমগ্র-১১ (Upanyash Samagra-11)
30%

উপন্যাস সমগ্র-১১ (Upanyash Samagra-11)

By সৈয়দ শামসুল হক

কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হক যদিও শারীরিকভাবে প্রয়াত, কিন্তু তাঁর রেখে যাওয়া রচনাবলী দিনে দিনে আরও বেশি ভাস্বর হয়ে উঠছে। এবারের বইমেলায় তাঁর লেখা আরও পাঁচটি উপন্যাস নিয়ে উপন্যাস সমগ্র ১১ প্রকাশিত হলো। এই উপন্যাসগুলি নিয়ে আমার ব্যক্তিগত কিছু বিশেষ বলার নেই। তবে তাঁর ভাষা দিয়ে বলি, “লেখা আমার কাছে উপাসনার মতো- জীবনের প্রতি উপাসনা, প্রতিদিন; প্রতিদিন আমার কলমের মুখে আর...

Tk 450.00 Tk 315.00
40
People are viewing this right now
উপন্যাস সমগ্র-১১ (Upanyash Samagra-11)

উপন্যাস সমগ্র-১১ (Upanyash Samagra-11)

Tk 450.00 Tk 315.00

বইয়ের তথ্য

কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হক যদিও শারীরিকভাবে প্রয়াত, কিন্তু তাঁর রেখে যাওয়া রচনাবলী দিনে দিনে আরও বেশি ভাস্বর হয়ে উঠছে। এবারের বইমেলায় তাঁর লেখা আরও পাঁচটি উপন্যাস নিয়ে উপন্যাস সমগ্র ১১ প্রকাশিত হলো। এই উপন্যাসগুলি নিয়ে আমার ব্যক্তিগত কিছু বিশেষ বলার নেই। তবে তাঁর ভাষা দিয়ে বলি, “লেখা আমার কাছে উপাসনার মতো- জীবনের প্রতি উপাসনা, প্রতিদিন; প্রতিদিন আমার কলমের মুখে আর ল্যাপটপের অক্ষর- চাবিতে ফুল ফুটিয়ে তাকে অর্ঘ্য দিয়ে চলেছি। গৃহিত হয়েছে কি হয় নাই, ফুল সুগন্ধ কি বিখ্যাত-না গন্ধহীন ও অখ্যাত, সে নিয়ে এতটুকু ভাবি না; অর্ঘ্য যে নিবেদন করতে পারছি ও করেই যাচ্ছি, আজও এবং এখনও, করেই যাব জীবনের শেষদিন পর্যন্ত, এইটিই আমার কাছে বড়।” অতএব পাঠক, এমত ভাবেই সৈয়দ শামসুল হক-কে পাঠ করা হোক। আনোয়ারা সৈয়দ হক বইমেলা ২০১৯

সৈয়দ শামসুল হক

জন্ম : ২৭ ডিসেম্বর, ১৯৩৫ | প্রয়াণ : ২৭ সেপ্টেম্বর, ২০১৬
পুরস্কার : আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, নাসরিউদ্দনি র্স্বণপদক, জেবেন্নুসা-মাহবুবউল্লাহ্ র্স্বণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার, পদাবলী পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদক এবং স্বাধীনতা পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

Read Less