Home আগুনের পরশমণি (Aguner Parashmoni)
30%

আগুনের পরশমণি (Aguner Parashmoni)

By হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

একাত্তরের পটভূমিতে অবরুদ্ধ ঢাকার গল্প। সেই আগুনঝরা দিনগুলিতে মধ্যবিত্ত একটি পরিবারকে ঘিরে এই উপন্যাস আবর্তিত হয়েছে। এই পরিবারের সদস্য হলো—মতিন সাহেব, তার স্ত্রী, দুই কন্যা রাত্রি ও অপলা এবং কাজের মেয়ে বিন্তি। একাত্তরের একদিন এই পরিবারে আশ্রয় নেয় মুক্তিযোদ্ধা বদি। এখানে থেকেই সে ঢাকায় গেরিলা অপারেশন পরিচালনা করে। সেই অপারেশনে বদির সহযোদ্ধারা কেউ নিহত হয়, কেউ পাকিস্তানি হানাদারদের হাতে ধরা...

Tk 300.00 Tk 210.00
40
People are viewing this right now
আগুনের পরশমণি (Aguner Parashmoni)

আগুনের পরশমণি (Aguner Parashmoni)

Tk 300.00 Tk 210.00

প্রথম প্রকাশিত

ekushe boimela 2005

পৃষ্ঠার সংখ্য

104

ISBN

9789845027656

বইয়ের তথ্য

একাত্তরের পটভূমিতে অবরুদ্ধ ঢাকার গল্প। সেই আগুনঝরা দিনগুলিতে মধ্যবিত্ত একটি পরিবারকে ঘিরে এই উপন্যাস আবর্তিত হয়েছে। এই পরিবারের সদস্য হলো—মতিন সাহেব, তার স্ত্রী, দুই কন্যা রাত্রি ও অপলা এবং কাজের মেয়ে বিন্তি। একাত্তরের একদিন এই পরিবারে আশ্রয় নেয় মুক্তিযোদ্ধা বদি। এখানে থেকেই সে ঢাকায় গেরিলা অপারেশন পরিচালনা করে। সেই অপারেশনে বদির সহযোদ্ধারা কেউ নিহত হয়, কেউ পাকিস্তানি হানাদারদের হাতে ধরা পড়ে মৃত্যু বরণ করে। বদি স্বয়ং সাংঘাতিক আহত হয়ে মতিন সাহেবের বাসায় আসে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকে’র মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত  এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভ‚মিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ ‘অচিনপুর’, ‘ফেরা’, ‘মধ্যাহ্ন’। মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর ‘জোছনা ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘নির্বাসন’ প্রভৃতি উপন্যাস। ‘গৌরীপুর জংশন’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়া’য় অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ Read More

মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে।গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।

Read Less