Home অলিন্দ অনলে (Alindo Anole)
30%

অলিন্দ অনলে (Alindo Anole)

By মৌরি মরিয়ম (Mouri morium)

অসম ভালোবাসায় দাউদাউ করে জ্বলে বাড়ির চিলেকোঠা। অলিন্দ অনলে পুড়ে যাওয়া চিঠিগুলোয় কেটে যায় সময় নিমগ্ন। হঠাৎ বিভোর করে স্মৃতির পাতায় ছোট্ট তরির গোধূলি লগ্ন। বিরহ রঙিন করে প্রেমিকের দেয়া একগুচ্ছ বেগুনি ফুল। চোখের জলে ভিজে যায় শাপলার মালা। জল থেকে তুলে আনা ব্যাটে বিশ্বজয় প্রেয়সীর মন জয় করার কী উপায় ? ‘অলিন্দ অনলে’ একটি অসম প্রেমের গল্প। প্রেয়সীর প্রতি...

Tk 580.00 Tk 406.00
40
People are viewing this right now

বইটি বর্তমানে আউট অফ স্টক। আশা করি শিগগিরই অ্যাভেইলেবল হবে। আপনি ইচ্ছে করলে বইটি প্রি-অর্ডার করে রাখতে পারেন। অ্যাভেইলেবেল হওয়ামাত্র আপনাকে অবহিত করা হবে।

বইয়ের তথ্য

অসম ভালোবাসায় দাউদাউ করে জ্বলে বাড়ির চিলেকোঠা। অলিন্দ অনলে পুড়ে যাওয়া চিঠিগুলোয় কেটে যায় সময় নিমগ্ন। হঠাৎ বিভোর করে স্মৃতির পাতায় ছোট্ট তরির গোধূলি লগ্ন। বিরহ রঙিন করে প্রেমিকের দেয়া একগুচ্ছ বেগুনি ফুল। চোখের জলে ভিজে যায় শাপলার মালা। জল থেকে তুলে আনা ব্যাটে বিশ্বজয় প্রেয়সীর মন জয় করার কী উপায় ? ‘অলিন্দ অনলে’ একটি অসম প্রেমের গল্প। প্রেয়সীর প্রতি তীব্র ভালোবাসা নিয়ে কেওয়াটখালী রেলব্রিজে ছুটে চলার গল্প। সীমাহীন অনিশ্চয়তা নিয়েও আশায় বুক বাঁধার গল্প। শেষ পর্যন্ত কী হয় অলিন্দ অনলে পুড়তে থাকা অন্তরার ? অলিন্দর গাঢ় কবিতা আর অসম প্রেমের শেষ স্টেশন কোন শহরে ?

মৌরি মরিয়ম (Mouri morium)

জন্ম ২৫ মে, ১৯৯১। পিতা মরহুম আজিজুল হক। মাতা মনজু বেগম। পৈতৃক নিবাস গৌরনদী, বরিশাল। তাঁর ছোটবেলা কেটেছে রাজধানীর ধানমন্ডিতে।
পড়েছেন ধানমন্ডি গার্লস হাই স্কুল, বদরুন্নেসা কলেজ এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। সাংবাদিকতায় স্নাতক।
ভ্রমণ ও রান্নার প্রতি রয়েছে গভীর অনুরাগ। ভালোবাসেন বই পড়তে। সেই ভালোবাসাই তাঁকে লেখালেখির জগতে টেনে এনেছে।
লেখালেখির শুরু স্কুল ম্যাগাজিনে লেখার মাধ্যমে। বর্তমানে লেখাই তাঁর ধ্যানজ্ঞান। লেখালেখির মাঝেই থাকতে চান আজীবন।
তাঁর প্রথম বই ‘প্রেমাতাল’ (২০১৮)। প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ।

Read Less