সামসুল আলম (Shamsul Alam)

সামসুল আলমের জন্ম চট্টগ্রাম শহরের লাভলেইনে। তাঁর প্রয়াত বাবা নাজির আহমেদ ও প্রয়াত মা ফাতেমা বেগমের পৈতৃক নিবাস চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। ছয় ভাই ও দুই বোনের মধ্যে সামসুল আলম দ্বিতীয়। স্কুল শিক্ষা জীবন কাটে কুমিল্লা জেলা স্কুল ও চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাই স্কুলে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে গ্র্রাজুয়েশন সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ও এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। এরপর বিলেতে যান ‘বিলেত ফেরত ব্যারিস্টার’ হওয়ার বাসনায়। আইন পড়ার সময় জীবিকা উপার্জনের প্রয়োজনে এবং পরে বেশ সময় ব্যয় করেন শিক্ষা জগতে। শিক্ষকতা করেছেন ইংল্যান্ডের স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ে। কেমব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের ছিলেন এককালীন ফেলো।
কিছুকাল নিযুক্ত ছিলেন লন্ডনে ব্রিটিশ সরকারের আইন বিভাগে। সক্রিয় অংশ নিয়েছেন ট্রেড ইউনিয়ন ও ব্রিটিশ লেবার পার্টির আন্দোলনে। দু’টিরই লন্ডনের আঞ্চলিক সভাপতির দায়িত্বে ছিলেন।
গত শতাব্দীর সত্তর দশকের শেষভাগে ‘বিলেত ফেরত’ হয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টে যোগ দেন আইনজীবী হয়ে। দীর্ঘ সময় থাকা হয় নি। ‘বিলেত ফেরত’ বাংলাদেশি কেন ‘বাংলাদেশ ফেরত’ বিলেতবাসী হলেন সে কাহিনি লিখতে গেলে ‘বইয়ের জগতে এভারেস্ট’ নামে খ্যাত, লিও টলস্টয়ের ‘ওয়ার এন্ড পিস’ (যুদ্ধ ও শান্তি) এর সমতুল্য হবে। গুণে নয়, পরিসরে। সামসুল আলম জীবন থেকে নেয়া অভিজ্ঞতার কাহিনি লিখেন স্বল্প পরিসরে। সাহিত্যিক হওয়ার বাসনায় নয়, আত্মপ্রকাশের তাড়নায়। 
ভালোবাসেন বিশ্বভ্রমণ, জ্ঞানের রাজ্যে বিচরণ ও অনাবিল আড্ডা। আর ? বলতে দ্বিধা আছে। 

Filter

Sort by:

অজানার আহ্বানে  (Ajanar Ahobane)
25%
New
অজানার আহ্বানে (Ajanar Aho...
Sale price Tk 350.00 Tk 262.50