মোহিত কামাল (Mohit Kamal)
মোহিত কামালের জন্ম ১৯৬০ সালের ২ জানুয়ারি সন্দ্বীপ, চট্টগ্রামে। শৈশব-কৈশোর কেটেছে আগ্রাবাদ, চট্টগ্রাম এবং খালিশপুর, খুলনায়। বর্তমান নিবাস ধানমন্ডি, ঢাকা।
তিনি সম্পাদনা করছেন সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা, শুদ্ধ শব্দের নান্দনিক গৃহ ‘শব্দঘর’।
তিনি কথাসাহিত্যে বাংলা একাডেমি ফেলো; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফারিয়া লারা ফাউন্ডেশন; প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য; প্রবাল কচি-কাঁচার মেলার সাবেক পরিচালক।
লেখালেখির বিষয় : উপন্যাস ও গল্প, শিশুসাহিত্য এবং বিজ্ঞান বিষয়ে গবেষণাধর্মী রচনা।
সাহিত্যচর্চা : কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক রোকনুজ্জামান দাদাভাই আদর্শ ব্যক্তিত্ব। চট্টগ্রামের আগ্রাবাদ নবাঙ্কুর কচি-কাঁচার মেলার সাহিত্য-সংস্কৃতির কর্মকাণ্ডের মাধ্যমে সাহিত্যে বুনিয়াদ, সাহিত্যসত্তা গড়ে ওঠে শৈশবেই। লেখালেখির শুরু তখন থেকেই। প্রথম গল্পগ্রন্থ ‘কাছের তুমি দূরের তুমি’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে, সময় প্রকাশন থেকে, আর প্রথম গল্প লিখেছেন ১৯৮৬ সালে, ‘চারপাশ যখন ভাঙতে থাকে’।
এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৭১। কথাসাহিত্য ৪৫ (উপন্যাস ৩১, গল্পগ্রন্থ ১৪)। কিশোর উপন্যাস (১২)।
জাতীয় পুরস্কার : কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৮), অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪১৮ বঙ্গাব্দ (২০১২) সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
পেশা : মনোচিকিৎসক, মনোশিক্ষাবিদ, অধ্যাপক।
Filter
Sort by:

