আসাদুল হাবিব দুলু (Asadul Habib Dulu)
জন্ম ১৯৬০ সালের ৪ জুলাই। তিনি রাজনীতিবিদ, লেখক, সংগঠক এবং তিস্তা নদীকেন্দ্রিক আন্দোলনের প্রধান কণ্ঠস্বর।
পিতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল কাশেম মিঞা ও মাতা প্রয়াত হাবিবা খাতুন। সহধর্মিণী লায়লা হাবিব এবং দুই পুত্রকে নিয়ে তাঁর একান্ত আপনভুবন। তিনি রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কারমাইকেল কলেজ থেকে এইচএসসি ও অর্থনীতিতে স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।
১৯৭৬ সালে বিপ্লবী ছাত্র মৈত্রীর মাধ্যমে রাজনীতিতে তাঁর পদার্পণ। কালক্রমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৮৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। ১৯৯০ সালে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৯১ সাল থেকে অদ্যাবধি লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৯৬ এবং ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে পর্যায়ক্রমে সেতু বিভাগ, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনে’র প্রধান সমন্বয়ক। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ তাঁর জীবনসংগ্রাম ও নদীর প্রতি দায়বদ্ধতার সাহিত্যিক দলিল।
Filter
Sort by:

