আমিনুল ইসলাম (Aminul Islam)
জন্ম ও বেড়ে উঠা ঢাকা শহরে। ঢাকায় স্কুল ও কলেজ পাঠ শেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। এরপর সুইডেনে মাস্টার্স ও ইংল্যান্ডে পিএইচডি শেষ করে বর্তমানে এস্তোনিয়ার ছোট্ট একটি বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ঢাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটি এবং আহসানুউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন। নিয়মিত কলাম লিখেছেন দেশের বিভিন্ন পত্রিকায়। লেখকের প্রথম উপন্যাস ‘মায়াবী তুষার রাত্রি’ ২০১৫ সালে এবং দ্বিতীয় বই ’এসো মানুষ হই’ ২০১৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়, অনুপ্রাণন প্রকাশনী থেকে। তৃতীয় বই ‘লাইফ অ্যাজ ইট ইজ’ প্রকাশিত হয় ২০২৩ বইমেলায়। চতুর্থ ও পঞ্চম বই ‘আত্মহত্যার মৃত্যুদণ্ড’ এবং ‘১০১ ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ’ প্রকাশিত হয় ২০২৪ বইমেলায়। ২০২৫-এর বইমেলায় প্রকাশিত হয় উপন্যাস ‘নিলী-নীলিমা’ ও ‘গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন’। এইসব বই প্রকাশিত হয়েছে অন্বেষা প্রকাশন থেকে।
Filter
Sort by:

