{"title":"Rabeya Khatun \u0026 Abul Hayat","description":"\u003cp\u003e\u003cspan\u003eরাবেয়া খাতুনের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর, বিক্রমপুর, ঢাকা। মা হামিদা খাতুন। বাবা মোহাম্মদ মুল্লুক চাঁদ। চার সন্তানের জননী—সাগর, কেকা, প্রবাল, কাকলী।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eমূলত ঔপন্যাসিক হলেও সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে তাঁর স্বচ্ছন্দ বিচরণ। লিখেছেন গবেষণাধর্মী গ্রন্থ, অসংখ্য ছোটগল্প, নাটক, ভ্রমণ, স্মৃতিকথা, কিশোর সাহিত্য। ভ্রমণে এনেছেন নতুন মাত্রা। পুস্তকের\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eসংখ্যা এক শ’ ষোল।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eচলচ্চিত্রে রূপায়িত হয়েছে পাঁচটি উপন্যাস। এর মধ্যে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eসাহিত্যে সম্মানিত রাষ্ট্রীয় পুরস্কার ‘স্বাধীনতা পদক’, ‘একুশে পদক’, বাংলা একাডেমিসহ অসংখ্য\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eপুরস্কারে ভূষিত।  \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআবুল হায়াতের জন্ম ২৩ ভাদ্র ১৩৫১, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমার জজান গ্রামে। মা মরহুমা শামসুন্নাহার বেগম। বাবা মরহুম এম. এ. সালাম।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eবিএসসি (সিভিল) ইঞ্জিনিয়ারিং, বুয়েট ১৯৬৭।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eপেশা নাটক রচনা, পরিচালনা এবং অভিনয়। সাহিত্য জগতেও পদচারণা রয়েছে। প্রকাশিত গ্রন্থ ৩৭টি।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eজাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের নানা পুরস্কারে ভূষিত। ২০১৫ সালে পেয়েছেন একুশে পদক।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eস্ত্রী শিরী হায়াত (শিরীন) এবং দুই কন্যা বিপাশা হায়াত ও নাতাশা হায়াত। কন্যাদ্বয় অভিনয় জগতের পরিচিত মুখ।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","products":[{"product_id":"শেষটা-সুন্দর-shesta-sundor-copy","title":"যুগলবন্দি (Jugalbandhi)","description":"\u003cdiv\u003eরাবেয়া খাতুন। প্রয়াত এই কথাসাহিত্যিক বাংলা সাহিত্যে রেখেছেন প্রোজ্জ্বল স্বাক্ষর। তাঁর কয়েকটি উপন্যাস ধ্রুপদী সাহিত্যের মর্যাদা পেয়েছে। তাঁর লেখায় এদেশের সর্ববিত্ত মানুষের জীবন মূর্ত হয়ে উঠেছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধও ফিরে ফিরে এসেছে। গল্প-উপন্যাসের ভৌগোলিক সীমানাও সম্প্রসারিত করেছেন তিনি।\u003cbr\u003eঅন্যদিকে আবুল হায়াত প্রথিতযশা অভিনেতা। টিভি, মঞ্চ, চলচ্চিত্র, সব মাধ্যমেই সুঅভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। টিভি নাটক রচনা ও পরিচালনাতেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সাহিত্যে জগতেও তাঁর পদচারণা রয়েছে। উল্লেখ্য, তিনি চল্লিশটি নাটক নির্মাণ করেছেন রাবেয়া খাতুনের গল্প-উপন্যাস অবলম্বনে। আর এইসব নাটক চ্যানেল আইতে প্রচার হয়েছে নানা সময়ে, ঈদুল ফিতর ও ঈদুল আযহার রাতে।\u003cbr\u003eএই গ্রন্থটি রাবেয়া খাতুন ও আবুল হায়াতের যুগলবন্দি। সাতটি গল্প ও চিত্রনাট্যের।\u003cbr\u003eরাবেয়া খাতুনের সাতটি গল্প হলো: প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা, সামনে সমুদ্র, আপস, অমিত্রাক্ষর, গণকবর, নায়িকা, খুঁজে ফেরা আলো। এইসব গল্পের পাশাপাশি গল্পগুলোর চিত্রনাট্যও ঠাঁই পেয়েছে এখানে।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":46710310469809,"sku":null,"price":700.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/Coverabulhayat_RabeyaKhatunJUGALBONDHI-2026_26baa957-33d6-4ea9-9e29-1ca1c54540e7.jpg?v=1773494130"}],"url":"https:\/\/anyaprokash.com\/collections\/rabeya-khatun-abul-hayat.oembed","provider":"Anyaprokash","version":"1.0","type":"link"}