{"title":"Anamika Newaj (অনামিকা নেওয়াজ)","description":"\u003cp\u003e\u003cspan\u003eঅনামিকা নেওয়াজ—একজন নিভৃতচারী ও তীক্ষ্ণ সংবেদনশীল কবি। তাঁর কবিতায় শব্দের ব্যবহার ক্ষুরধার, অথচ ভেতরে থাকে এক গভীর নীরবতার সুর। অন্তর্মুখী স্বভাবের কারণে তাঁর সৃষ্টিরা অনেকদিনই সীমিত গণ্ডির ভেতরেই আটকে ছিল।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eতবে গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়ালের বশে প্রকাশিত কবিতার অনেকগুলোই পাঠক ও সমালোচকের দৃষ্টি আকর্ষণ করে। সেই সূত্রে ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর পাঠকপরিসর।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eইতিমধ্যে তাঁর বেশকিছু কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িকীতে। সেসব প্রশংসিত হয়েছে বোদ্ধা মহলে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eতিনি বাংলাদেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশে’র ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের একজন সক্রিয় সদস্য।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eঢাকা ও নারায়ণগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা অনামিকার পৈতৃক নিবাস গাজীপুরের কাপাসিয়ায়। বর্তমানে তিনি সপরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘নক্ষত্রফুল’—তাঁর প্রথম কাব্যগ্রন্থ; যেখানে ছড়িয়ে আছে নীরব অনুভব, অনুচ্চারিত শব্দ, আর ভেতর থেকে উঠে আসা একান্ত নিজস্ব কাব্যভাষা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","products":[{"product_id":"নক্ষত্রফুল-nokkhotroful","title":"নক্ষত্রফুল  (Nokkhotroful)","description":"\u003cdiv\u003e‘ঝলমলে শহরের বনে\u003cbr\u003eগান গায় রঙিন ডাহুক\u003cbr\u003eখেয়েছে শস্যবীজ\u003cbr\u003eদুষ্টুমিতে শিস দিয়ে ওঠে আনমনে,\u003cbr\u003eভালোবাসা ছড়ায় চারিদিক।’\u003cbr\u003e\u003cbr\u003eএই কাব্যগ্রন্থে আমরা শনাক্ত করি প্রকৃতিলগ্ন এক কবিকে; যিনি ভালোবাসেন আকাশ,  চাঁদ, তারা, জোছনা। ভালোবাসেন বৃক্ষ, ফুল আর নদীকে। সেই নদী কখনো নারীর মাঝে একাকার। ভালোবাসেন সন্ধ্যাবেলা। তাই বিষণ্ণতাও কখনো-সখনো আচ্ছন্ন করে তাঁকে। সম্পর্কের টানাপোড়েন ও দূরত্ব তাঁকে যন্ত্রণাকাতর করে। সমাজ আর রাজনীতির রূঢ় বাস্তবতায় ব্যথিত হন কবি। কোনো কোনো কবিতায় কবির স্মৃতিকাতরতা দৃষ্টি এড়ায় না।\u003cbr\u003eসব মিলিয়ে কবিতাপ্রেমীদের হৃদয়ে আলো ও সৌরভ ছড়াবে ‘নক্ষত্রফুল’, এই প্রত্যাশা অসঙ্গত নয়।\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e","brand":"Anyaprokash","offers":[{"title":"Default Title","offer_id":47284217643185,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/frontcoverAnamikaNewaz_Naksatrafull.jpg?v=1778733994"}],"url":"https:\/\/anyaprokash.com\/collections\/anamika-newaj-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9c.oembed","provider":"Anyaprokash","version":"1.0","type":"link"}