{"title":"সকল বইসমূহ","description":"","products":[{"product_id":"nirbachita-bangabandhu","title":"হুমায়ূন আহমেদ রচনাবলি-2 (Humayun Ahmed Rachanaboli 2)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\u003cspan\u003eউপন্যাস, ছোটগল্প, নাটক, কবিতা ও গান সাহিত্যের যে শাখায়ই হাত দিয়েছেন অর্জন করেছেন ঈর্ষণীয় সাফল্য আর অকল্পনীয় জনপ্রিয়তা। চলচ্চিত্র আর নাট্য পরিচালনায়ও তিনি ছিলেন সমান কৃতিত্বের অধিকারী। সব পরিচয়ের বড় পরিচয়, তিনি একজন নিবেদিতপ্রাণ লেখক। চৌষট্টি বছর জীবনের চার দশকেরও বেশি ব্যয় করেছেন লেখালেখিতে। জমে উঠেছে সাহিত্যের বিচিত্র আর বিপুল সম্ভার। সঙ্গতভাবেই প্রকাশিত হয়েছে বরেণ্য এ লেখকের রচনাবলী। লেখকের ষাটতম জন্মদিনে প্রকাশিত রচনাবলী-র দ্বিতীয় খণ্ডে রয়েছে : অন্যদিন, এই বসন্তে, সবাই গেছে বনে, তোমাকে, আনন্দ বেদনার কাব্য, তারা তিনজন, দেবী, অমানুষ, তোমাদের জন্য রূপকথা। হুমায়ূন রচনাবলীর দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত ‘অমানুষ’ একটি ব্যতিক্রম রচনা— বিদেশি গল্পের পুনর্কথন। সুবিশাল হুমায়ূন-সাহিত্যে এ জাতীয় রচনা এই একটিই আছে \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44138975920305,"sku":"","price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/02-FINALPRINTreprint-2020coverHumayun_Rachanaboli2.jpg?v=1719228422"},{"product_id":"the-last-shadow","title":"শম্পা কী চায়?","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eএকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক জাহিদ আহমেদ। কবিতাই তার ধ্যান-জ্ঞান। ঢাকার একটা অভিজাত হোটেলে শম্পা নামের একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। সেখানের আধো তন্দ্রা, আধো ঘোরে সে শম্পার সাথে একটা হোটেল রুমে যায়।\u003cbr\u003eহোটেল রুমে কী ঘটে তা জাহিদের মনে নেই। এরপর শম্পা জাহিদের ইউনিভার্সিটিতে ইংরেজির ছাত্রী সেজে তার পিছু নেয়, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওর ভয় দেখিয়ে ব্ল্যাক মেইলিং করতে থাকে। এক সময় শম্পা খুন হয়। \u003cbr\u003eকে খুন করল শম্পাকে? ইংরেজি সাহিত্যের জনপ্রিয় প্রফেসর জাহিদ আহমেদ নাকি অন্য কোন ঘাত...\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44149246951601,"sku":"","price":350.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/Shompa_Ki_Cai-Eshrar_Latif-32c6b-364908.jpg?v=1718086914"},{"product_id":"beneath-a-scarlet-sky","title":"দেয়াল (Deyal)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan\u003e‘ভাদ্র মাসের সন্ধ্যা। আকাশে মেঘ আছে। লালচে রঙের মেঘ। যে মেঘে বৃষ্টি হয় না, তবে দেখায় অপূর্ব। এই গাঢ় লাল, এই হালকা হলুদ, আবার চোখের নিমিষে লালের সঙ্গে খয়েরি মিশে সম্পূর্ণ অন্য রং। রঙের খেলা যিনি খেলছেন মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন।’ এভাবেই সূচনা ঘটেছে হুমায়ূন আহমেদের চার দশকের বর্ণময় লেখকজীবনের শেষ উপন্যাস ‘দেয়াল’-এর। ২০১১ সালের মাঝামাঝিতে ‘দেয়াল’ রচনা শুরু করেছিলেন তিনি। সে-সময় উপন্যাসের পাঁচটি পর্ব ধারাবাহিকভাবে ‘অন্যদিন’-এ প্রকাশিত হয়। এরপর বেশ কিছুদিন বিরতির পর যুক্তরাষ্ট্রে তাঁর ক্যানসার চিকিৎসা চলাকালে নতুন করে ‘দেয়াল’ রচনায় মনোনিবেশ করেন তিনি, যদিও শেষ পর্যন্ত উপন্যাসটির চূড়ান্ত রূপ দেওয়ার সুযোগ পান নি। সূচনা-অনুচ্ছেদে আকাশের রঙবদলের খেলায় যে সিদ্ধান্তহীনতার কথা বলা হচ্ছে তা বিশেষ ইঙ্গিতবহ। যে সময়কে উপজীব্য করা হয়েছে ‘দেয়াল’-এ, তা একটি সদ্যস্বাধীন জাতির ভাগ্যাকাশের চরম অনিশ্চয়তার কাল। উপন্যাসের কিছু চরিত্র বাস্তব থেকে নেওয়া, নাম-ধাম সবই বাস্তব, ঘটনা-পরম্পরাও বাস্তবেরই অংশ। লেখক যেহেতু উপন্যাস লিখেছেন, তাই আছে কিছু কাল্পনিক চরিত্র। গল্প আবর্তিত হয়েছে এদের ঘিরেও। নানা ঘটনার ঘনঘটায় ঢাকা পড়ে নি জীবনসৌন্দর্য আর জীবন-সত্যের সন্ধান। ইতিহাসের সত্য আর লেখকের সৃজনী ভাবনা—দুইয়ে মিলে ‘দেয়াল’ পরিণত হয়েছে একটি হৃদয়গ্রাহী উপাখ্যানে \u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44149247377585,"sku":"","price":500.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/airecoverhumayun_deyal_settingOUT-2023report.jpg?v=1719216137"},{"product_id":"fragments-of-destiny","title":"আগুনডানা মেয়ে (Agundana Meya)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003eমা যখন টুপ করে মরে গেলো আর কাপড়ের পুটুলিতে পেঁচানো মাংসের দলার মতোন মনুকে রেখে গেলো এইটুকু, তখন থেকেই পাখি জানত, তার জন্ম অন্যের ভার কাঁধে নিয়ে চলবার জন্য। কিন্তু তার ভার বইবার এ জগতে কেউ নেই। এই নিয়ে পাখির যে খুব আক্ষেপ ছিল তাও নয়। বরং এসবে তার অভ্যাসই হয়ে গিয়েছিলো।\u003cbr\u003eকতদিন ভাতের হাড়ির শেষ ভাতটুকু বাবা আর মনুকে খাইয়ে নিজে ঢকঢক করে দু মগ পানি গিলে বিছানায় শুয়ে পড়েছে তার ইয়ত্তা নেই! পাশে থাকা বাবা কিংবা মনু তা কখনো টেরই পায়নি।\u003cbr\u003eঅথচ, সেই পাখিই কিনা বশিরকে পেয়ে লতার মতো এলিয়ে যাচ্ছিল। এই ভালো লাগার অনুভূতির সঙ্গে এর আগে কখনো পরিচয় ছিল না তার।\u003cbr\u003eকারণ, পাখি জানত- যে মেয়েটি রাস্তা পার হওয়ার সময় শক্ত কারো হাত খোঁজে, বোতলের ছিপি খুলে দেওয়ার জন্য দৃঢ় কোনো আঙুলের সাহায্য চায় কিংবা আলতো অভিমানে কেঁদে বুক ভাসায়, আর দুঃখ পেলেই লুকাতে চায় কারো চওড়া বুকে, লতার মতো এলিয়ে পড়ে পাশে থাকা পুরুষ বৃক্ষে- সে মোটেই তেমন নয়।\u003cbr\u003eদুঃখ ভুলতে কাউকে লাগে না তার। সে নিজেই নিজের আশ্রয়। যতটুকু ওজন তার, তা সে বয়ে নিতে জানে। জানে বাড়তি খানিক কাঁধে তুলে নিতেও।\u003cbr\u003eকারণ, জীবন তাকে পুড়িয়ে ভস্ম করে দিতে চেয়েছিল। কিন্তু জীবন জানত না, সে সেই পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর থেকে জেগে ওঠা ফিনিক্স পাখি!\u003cbr\u003eহার না মানা: আগুনডানা: মেয়ে।\u003cbr\u003e\n\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44149249245361,"sku":"","price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/jelrePRINTcoverSADAT_agundanameye_royelsizePRINTOUT.jpg?v=1719906443"},{"product_id":"the-alchemists-secret","title":"ইনসমনিয়া","description":"রাতের যেমন সৌন্দর্য আছে, তেমনি আছে তার কদর্যতা। কোনো কোনো রাত থাকে রহস্যময়তায় ভরা। রাত যত গভীর হয়, ততই রহস্যময় হয় তার গভীরতা। একদিকে ঘুমিয়ে পড়ে শহর। অন্যদিকে জেগে ওঠে আরেকটি শহর। আঁধারে ঢেকে থাকা সে শহরের কথা আমরা অনেকেই জানি না। যা থেকে যায় লোকচক্ষুর আড়ালে। রাতের গভীরতার সাথে বাড়তে থাকে আঁধারের ঘনত্ব। তার সঙ্গে বৃদ্ধি পায় পৃথিবীর রহস্যময়তা! রাতের নগরীতে গন্তব্যহীন পথ চলায় ক্রনিক ইনসমনিয়ার রোগী রাতুলের পরিচয় ঘটে রাফিদ, নীরা, রিয়া, শর্মি, আরমান, ওসি মাশরুফ সহ আরো অনেকের সাথে। মুখোমুখি হয় এক একটা ঘটনাবহুল অধ্যায়ের। উন্মোচিত হতে থাকে রহস্য। সেই সাথে জানা হয় অজানা-অচেনা মানুষ ও জীবনের গল্প। আর এইসব ঘটনার খণ্ডচিত্র নিয়েই বিস্তৃত হয়েছে এই উপন্যাসের পটভূমি।","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44149259337905,"sku":"","price":320.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/335750.png?v=1718090322"},{"product_id":"হুমায়ূন-আহমেদ-রচনাবলী-৯-হার্ডকভার","title":"হুমায়ূন আহমেদ রচনাবলী ৯ (Humayun Ahmed Rachanabali-9)","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eহুমায়ূন রচনাবলীর নবম খণ্ডে থাকছে একটি উপন্যাস কোথাও কেউ নেই, সায়েন্স ফিকশন—ফিহা সমীকরণ, আত্মজৈবনিক—এই আমি, শিশুতোষগ্রন্থ ভূত ভূতং ভূতৌ এবং চলচ্চিত্র নির্মাণবিষয়ক তাঁর একমাত্র বই—ছবি বানানোর গল্প। এ বইগুলো প্রকাশিত হয়েছে ১৯৯০ থেকে ১৯৯৬ সালের মধ্যে। যাকে তাঁর সৃষ্টিশীল জীবনের মধ্যভাগ বলে অনায়াসেই চিহ্নিত করা যায়। প্রকৃত অর্থেই এ সময়টাতে হুমায়ূন ছিলেন সৃষ্টিশীলতার মধ্যগগনে।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44235865030833,"sku":null,"price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/09-AICoverHumayunRachanaboli7.jpg?v=1719228834"},{"product_id":"https-www-rokomari-com-book-204340-humayun-ahmed-rachonaboli-11","title":"হুমায়ূন আহমেদ রচনাবলী ১১ (Humayun Ahmed Eachanabali-11)","description":"\u003cp\u003eঅবিমিশ্র মন্দ বলে কিছু নাই, প্রতিটি মেঘেই আছে রূপালি পাড়—হুমায়ূন আহমেদ তাঁর দরদী বর্ণনায় তা-ই দেখিয়ে দেন। আর এরই মাধ্যমে জীবনের সৌন্দর্য এবং সত্য রূপায়িত হয়ে ওঠে। ভবিষ্যতের ভাষ্যকাররা হয়তো হুমায়ূনবর্ণিত সমাজ ও জীবনের চিত্র স্পষ্ট করে দেখাবেন, তাঁর কাঙিক্ষত জীবনের স্বরূপ উদ্ঘাটনও অসম্ভব কিছু হবে না। তবে হুমায়ূন আহমেদ নিজে তা বলেন না। যথার্থ শিল্পীর দক্ষতায় কথকতার সংযত বিস্তারেই তিনি পরিতৃপ্ত। বর্ণনার যেমন বাহুল্য নাই, তেমনি ‘নটে গাছটি মুড়ালো’ পর্যন্ত কাহিনি টেনে নিতেও তিনি রাজি নন। পাঠকের ওপর আস্থাশীল হুমায়ূন একটা পর্যায়ে এসে দাড়ি টানেন। পরেরটুকু কল্পনা করা কিংবা বুঝে নেওয়ার দায়িত্ব পাঠকের। অতৃপ্তি যদি কিছু থাকেও তা কার্যত ভাবনাকেই উৎসাহিত করে। পাঠকের জন্যে এ এক অতিরিক্ত প্রাপ্তি।\u003c\/p\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44235871617201,"sku":null,"price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/11-AICoverHumayunRachanaboli7.jpg?v=1719228259"},{"product_id":"হুমায়ূন-আহমেদ-রচনাবলী-৪-হার্ডকভার","title":"হুমায়ূন আহমেদ রচনাবলী-৪ (Humayun Ahmed Rachanabali-4)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\u003cspan\u003eজাদুকর এগিয়ে গেছেন তাঁর সহজ পদচারণায়, আর তাঁর প্রতিটি পদপাতেই ছড়িয়ে পড়েছে অজস্র ফুলের হাসি। হ্যাঁ, এমনি জাদুকরি মুগ্ধতা ছড়িয়ে হুমায়ূন আহমেদের এগিয়ে চলা। সাহিত্যের প্রতিটি অঙ্গনে তাঁর অবদান বিপুল অভিনন্দনে ধন্য। আর এভাবেই গড়ে উঠেছে হুমায়ূন-সাহিত্যের বিশাল সম্ভার। কেবল বাংলাদেশের সীমায়ই নয়, বিদেশেও তার রচনাবলী আগ্রহ সৃষ্টি করেছে, সমাদৃত হচ্ছে অনূদিত হয়ে। রচনাবলীর এই চতুর্থ খণ্ডে রয়েছে— উপন্যাস, ভ্রমণোপাখ্যান, মিসির আলি আখ্যানমালা, কিশোর উপন্যাস, রম্য ও পরিশিষ্ট\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44235877417137,"sku":null,"price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/04-AICoverHumayunRachanaboli7.jpg?v=1719228645"},{"product_id":"হুমায়ূন-আহমেদ-রচনাবলী-৭-হার্ডকভার","title":"হুমায়ূন আহমেদ রচনাবলী ৭ (Humayun Ahmed Rachanabali-7)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\u003cspan\u003eহুমায়ূন-সাহিত্য বৈচিত্র্যের আকর। সে বৈচিত্র্যের স্বরূপ অনুধাবনের জন্যে রচনাবলীর যে-কোনো একটি খণ্ডের প্রতি নজর দেওয়াই যথেষ্ট। বিষয়ে আঙ্গিকে আর প্রকাশ-সৌকর্যে মুগ্ধ হওয়ার আয়োজন প্রতি খণ্ডেই সমান। সপ্তম খণ্ডও এদিক থেকে ব্যতিক্রম নয়। এতে রয়েছে চারটি উপন্যাস, হিমু আর মিসির আলির একটি করে উপাখ্যান, ভ্রমণোপাখ্যান যশোহা বৃক্ষের দেশে, শিশুতোষ বোতল ভূত এবং গল্প সংকলন অয়োময় ।\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44235886788785,"sku":null,"price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/07-AICoverHumayunRachanaboli7.jpg?v=1719228696"},{"product_id":"জোছনা-ও-জননীর-গল্প","title":"জোছনা ও জননীর গল্প (josna O jananeer Golpo)","description":"\u003cp\u003eমুক্তির মন্দির সোপানতলে\u003cbr\u003eকত প্রাণ হলো বলিদান,\u003cbr\u003eলেখা আছে অশ্রুজলে।\u003cbr\u003eকত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,\u003cbr\u003eবন্দিশালার ঐ শিকলভাঙা\u003cbr\u003eতারা কি ফিরিবে আর সুপ্রভাতে ?\u003cbr\u003eযত তরুণ অরুণ গেছে অস্তাচলে।\u003cbr\u003eযারা স্বর্গগত তারা এখনো জানে,\u003cbr\u003eস্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি\u003cbr\u003eএসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লভি,\u003cbr\u003eসেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।\u003cbr\u003eযারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,\u003cbr\u003eমৌন মলিন মুখে জাগালো ভাষা ।\u003cbr\u003eসেই রক্তকমলে গাঁথা মালাখানি,\u003cbr\u003eবিজয় লক্ষ্যে দেব তাদেরই গলে॥\u003cbr\u003e—মোহিনী চৌধুরী\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44235914477745,"sku":null,"price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/josnaojananicovercopy_8ec2e119-f518-4b15-8474-13bc46819c0e.jpg?v=1719390645"},{"product_id":"শ্রেষ্ঠ-প্রেমের-উপন্যাস","title":"মিসির আলি দশ (Misir Ali Dash)","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003e দেবী\u003cbr\u003e নিশিথিনী\u003cbr\u003e নিষাদ\u003cbr\u003e অন্যভুবন\u003cbr\u003e বৃহন্নলা\u003cbr\u003e আমি এবং আমরা\u003cbr\u003e বাঘবন্দি মিসির আলি\u003cbr\u003e কহেন কবি কালিদাস\u003cbr\u003e মিসির আলির চশমা\u003cbr\u003e যখন নামিবে আঁধার\u003cbr\u003e\n\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44235925487793,"sku":null,"price":850.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/hucover_misiralidos_PRINTOUT.jpg?v=1719221737"},{"product_id":"হিমু-দশ","title":"হিমু দশ  (Himu Dash)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\u003cspan\u003e হিমু এবং হার্ভার্ড Phd. বল্টুভাই \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"summary-description active\"\u003e\u003cspan\u003e হিমুর আছে জল \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"summary-description active\"\u003e\u003cspan\u003e হিমুর নীল জোছনা \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"summary-description active\"\u003e\u003cspan\u003e হিমু রিমান্ডে \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"summary-description active\"\u003e\u003cspan\u003e আজ হিমুর বিয়ে \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"summary-description active\"\u003e\u003cspan\u003e হলুদ হিমু কালো র্যাব \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"summary-description active\"\u003e\u003cspan\u003e সে আসে ধীরে \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"summary-description active\"\u003e\u003cspan\u003e চলে যায় বসন্তের দিন \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"summary-description active\"\u003e\u003cspan\u003e পারাপার \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"summary-description active\"\u003e\u003cspan\u003e ময়ূরাক্ষী \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44238567014577,"sku":"","price":850.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/Himu-10.jpg?v=1719225506"},{"product_id":"দেবো-খোঁপায়-তারার-ফুল","title":"দেবো খোঁপায় তারার ফুল","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eঝড়ের রাত।\u003cbr\u003e তুমুল বাতাসের সঙ্গে বিজলি চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি কিছুতেই থামছে না। কখন থামবে তা-ও ঠিক বোঝা যাচ্ছে না। ঝড়বৃষ্টি মাথায় নিয়েই মধ্যরাতে বাড়ি থেকে বের হয়েছেন কাজী নজরুল। জীবনের সবচেয়ে আনন্দের বাসরঘর ছেড়ে অনিশ্চিত গন্তব্যে পা বাড়িয়েছেন তিনি। চারদিকে গাছপালা, ঝোপ- জঙ্গল। ঘন অন্ধকার। সামনে পা ফেলতেই শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। মুহূর্তের মধ্যে হিমশীতল বৃষ্টির পানিতে ভিজে একাকার। ঠান্ডায় একেবারে কুঁকড়ে যাওয়ার দশা হলো। কিছুক্ষণের মধ্যে তার শরীরে কাঁপন শুরু হলো। দাঁতে দাঁতে বাড়ি খেতে লাগল। তারপরও তিনি হাঁটছেন। এবড়োখেবড়ো রাস্তায় কখনো পা ফসকে পড়ে যান। আবার কখনো বজ্রপাতের কানফাটানো শব্দে চমকে ওঠেন। বড় কোনো গাছের আড়ালে আশ্রয় নেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার তিনি হাঁটতে শুরু করেন।\u003cbr\u003e নার্গিস ঘরে একা। সে কাঁদছে। কান্নার শব্দটা বড় করুণ শোনাচ্ছে। রাতে কান্নার শব্দ পেয়ে আসমাতুন্নেসা ঘুম থেকে লাফিয়ে ওঠেন। কান্নার শব্দ কোন দিক থেকে আসছে, তা কান খাড়া করে বোঝার চেষ্টা করেন। তিনি উৎকণ্ঠার সঙ্গে নিজেকেই নিজে প্রশ্ন করেন, এত রাতে কে কাঁদছে! কান্নার শব্দ কোথা থেকে আসছে! নার্গিসের ঘর থেকে! কেন? বাসররাতে সে কেন কাঁদবে? এই কান্না নিশ্চয়ই আনন্দের কান্না নয়! এমন ঘটা করে বিয়ে হলো! তার কয়েক ঘণ্টার মধ্যেই কান্নার কী হলো?\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44238575534257,"sku":"","price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/2200698.jpg?v=1718169776"},{"product_id":"হুমায়ূন-আহমেদ-রচনাবলী-৩","title":"হুমায়ূন আহমেদ রচনাবলী-৩ (Humayun Ahmed Rachanabali-3)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003eজাদুকর এগিয়ে গেছেন তাঁর সহজ পদচারণায়, আর তাঁর প্রতিটি পদপাতেই ছড়িয়ে পড়েছে অজস্র ফুলের হাসি। হ্যাঁ, এমনি জাদুকরি মুগ্ধতা ছড়িয়ে হুমায়ূন আহমেদের এগিয়ে চলা। সাহিত্যের প্রতিটি অঙ্গনে তাঁর অবদান বিপুল অভিনন্দনে ধন্য। আর এভাবেই গড়ে উঠেছে হুমায়ূন-সাহিত্যের বিশাল সম্ভার। কেবল বাংলাদেশের সীমায়ই নয়, বিদেশেও তার রচনাবলী আগ্রহ সৃষ্টি করেছে, সমাদৃত হচ্ছে অনূদিত হয়ে। রচনাবলীর এই তৃতীয় খণ্ডে রয়েছে- উপন্যাস, ছোটগল্প, সায়েন্স ফিকশন, উপাখ্যানমালা, নাটক ও পরিশিষ্ট। \u003cbr\u003e\n\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44238576779441,"sku":null,"price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/03-FINALPRINTreprint-2020coverHumayun_Rachanaboli3.jpg?v=1719228522"},{"product_id":"অন্ধকারের-গোলকধাঁধায়","title":"এমন জনম","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eচার পর্বে বিস্তৃত এই উপন্যাস আত্মজৈবনিক। মিলুকর্তার আড়ালে লুকিয়ে আছেন স্বয়ং লেখক। বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে জন্ম নেওয়া মিলুর শৈশব কৈশোরের দিনগুলো নিয়ে প্রথম পর্ব ‘কেমন আছ, সবুজপাতা'। দ্বিতীয় পর্বের পটভূমি পুরান ঢাকার ‘জিন্দাবাহার’। সেই জীবনের অনুপুঙ্খ বর্ণনার সঙ্গে মিলেমিশে আছে জিন্দাবাহারের গলিঘুঁজি আর নানাস্তরের মানুষ। তার পরের পর্ব 'মায়ানগর'। গেণ্ডারিয়া এলাকার মুরগিটোলা নামের এক নিম্নবিত্ত মহল্লা। মিলুর কিশোরকাল । \u003cbr\u003eএকদিকে সংসারের টানাপোড়েন আর ভয়াবহ দারিদ্র্য, চাকরি হারানো বাবার অসহায়ত্ব, মায়ের দিশেহারা অবস্থা, ভাইবোনদের ক্ষুধাক্লিষ্ট মুখ তাকিয়ে তাকিয়ে দেখছে মিলু। তার পরও যেন কোথায় জড়িয়ে যাচ্ছে বহতাজীবনের মায়াটুকু। শেষ পর্ব 'একাত্তর ও একজন মা' । হতদরিদ্র সংসারটিতে যখন ঢুকেছে সামান্য আলো, চাকরি ফিরে পেয়েছেন বাবা, তখনই তাঁর আকস্মিক মৃত্যু। সেই মৃত্যু আসলে এক হত্যাকাণ্ড । দশটি ছেলেমেয়ে নিয়ে শুরু হলো অসহায় মায়ের ভয়াবহ যুদ্ধ। \u003cbr\u003eএকদিকে চলছে স্বাধীনতার যুদ্ধ, আরেকদিকে সন্তানদের নিয়ে এই মায়ের বেঁচে থাকার যুদ্ধ। সব মিলিয়ে জীবনযুদ্ধের এক মহাকাব্য 'এমন জনম'।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44238583955633,"sku":null,"price":1500.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/9789845029377.jpg?v=1718170667"},{"product_id":"গণমাধ্যম-১৯৭১","title":"গণমাধ্যম ১৯৭১ বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ (Gonomadhyam 1971 Bishwa Songbadpotre Muktijuddho)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\u003cspan\u003eমুক্তিযুদ্ধের সাংবাদিকতা নিয়ে গ্রহণযোগ্য ও প্রামাণ্যগ্রন্থের অভাব বহুকালের, যদিও ভিনদেশি পত্রপত্রিকায় প্রকাশিত ১৯৭১-এর প্রতিবেদনগুচ্ছ আগ্রহী পাঠকের দৃষ্টিগোচর হয়েছে ইতিমধ্যে। মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের রণাঙ্গন সংবাদদাতা, লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিক হারুন হাবীব সেই অভাব পূরণের চেষ্টা নিয়েছেন। এই গ্রন্থে দেশীয় ও মুক্তিযুদ্ধের রণাঙ্গন সাংবাদিকতা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে—যা জাতীয় জীবনের ঐতিহাসিক অধ্যায়।\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44238954823857,"sku":"","price":400.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/CoverHaroonHabib_ganomaddhome1971_FINALreport.jpg?v=1719386767"},{"product_id":"ছোটদের-মুক্তিযুদ্ধের-কথা","title":"ছোটদের মুক্তিযুদ্ধের কথা (Chotoder Muktijuddher Katha)","description":"\u003cp\u003e\u003cspan style=\"font-size: 14px; color: #000000; font-weight: normal; text-decoration: none; font-family: 'Arial'; font-style: normal; text-decoration-skip-ink: none;\"\u003eএকাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে আনন্দ-বেদনার এক আবেগঘন ঘটনা। আনন্দের কারণ স্বাধীন বাংলাদেশ অর্জন। মুক্তিযুদ্ধ নিয়ে লেখার কমতি নেই। কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস। প্রত্যেক বাঙালির পক্ষে অবশ্য কর্তব্য মুক্তিযুদ্ধের আদর্শ চেতনায় ধারণ ও লালন করা। ছোটদের উপযোগী করে এ বইটি লেখার উদ্দেশ্য যাতে মুক্তিযুদ্ধ সম্পর্কে ছোটরা মোটামুটি বিস্তারিত জানতে পারে। বুঝতে পারে এর তাৎপর্য। দেশ-সমাজের দায় সম্পর্কে যাতে তাদের মনে স্পষ্ট ধারণা জন্মে। \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44239024292017,"sku":"","price":250.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/coverAHMEDRAFIQ_muktijudhha_PRINTOUT.jpg?v=1719390810"},{"product_id":"গল্পঘর","title":"গল্পঘর","description":"\u003cstyle type=\"text\/css\"\u003e\u003c!--td {border: 1px solid #cccccc;}br {mso-data-placement:same-cell;}--\u003e\u003c\/style\u003e\n\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\" data-sheets-value='{\"1\":2,\"2\":\"শিশুদের ভাবনার জগৎ আসলে কেমন ?\\nশৈশব-কৈশোর কাটিয়ে আসার পরও প্রতিটি মানুষই জীবনভর এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান। খুঁজে বেড়ান ‘সেই যে আমার নানান রঙের দিনগুলি...’।\\nসেই দিনগুলি হয়তো বাস্তবে আর ফিরে আসে না। কিন্তু আমাদের কল্পনার রঙতুলিতে সেইসব দিন অবিরাম এঁকে যেতে থাকে ভানহীন অকপট এক জীবনের প্রতিচ্ছবি। সেই ছবিতে সারাক্ষণ উঁকি দিতে থাকে সোনারঙা দিন, স্বপ্ন রঙিন।\\n‘গল্পঘর’ মূলত শৈশবের সেইসব সোনারঙা দিনেরই গল্প। যেখানে স্বপ্নরা সীমাহীন, ইচ্ছেরা স্বাধীন আর জীবন এক আদিগন্ত বিস্ময়ের নাম। যে বিস্ময় উপলব্ধি করতে শেখায় মন ও মানুষ। বুঝতে শেখায় ভালো ও মন্দ, আলো ও অন্ধকার। আবার বল্গাহীন ঘোড়ার মতো হঠাৎই যেন ছুটে যেতে চায়  দুঃসাহসিক স্বপ্নময় কোনো অভিযাত্রায়ও।\\n\"}' data-sheets-userformat='{\"2\":13309,\"3\":{\"1\":0},\"5\":{\"1\":[{\"1\":2,\"2\":0,\"5\":{\"1\":2,\"2\":0}},{\"1\":0,\"2\":0,\"3\":3},{\"1\":1,\"2\":0,\"4\":1}]},\"6\":{\"1\":[{\"1\":2,\"2\":0,\"5\":{\"1\":2,\"2\":0}},{\"1\":0,\"2\":0,\"3\":3},{\"1\":1,\"2\":0,\"4\":1}]},\"7\":{\"1\":[{\"1\":2,\"2\":0,\"5\":{\"1\":2,\"2\":0}},{\"1\":0,\"2\":0,\"3\":3},{\"1\":1,\"2\":0,\"4\":1}]},\"8\":{\"1\":[{\"1\":2,\"2\":0,\"5\":{\"1\":2,\"2\":0}},{\"1\":0,\"2\":0,\"3\":3},{\"1\":1,\"2\":0,\"4\":1}]},\"9\":0,\"10\":0,\"11\":3,\"12\":0,\"15\":\"Arial\",\"16\":12}'\u003eশিশুদের ভাবনার জগৎ আসলে কেমন ?\u003cbr\u003eশৈশব-কৈশোর কাটিয়ে আসার পরও প্রতিটি মানুষই জীবনভর এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান। খুঁজে বেড়ান ‘সেই যে আমার নানান রঙের দিনগুলি...’।\u003cbr\u003eসেই দিনগুলি হয়তো বাস্তবে আর ফিরে আসে না। কিন্তু আমাদের কল্পনার রঙতুলিতে সেইসব দিন অবিরাম এঁকে যেতে থাকে ভানহীন অকপট এক জীবনের প্রতিচ্ছবি। সেই ছবিতে সারাক্ষণ উঁকি দিতে থাকে সোনারঙা দিন, স্বপ্ন রঙিন।\u003cbr\u003e‘গল্পঘর’ মূলত শৈশবের সেইসব সোনারঙা দিনেরই গল্প। যেখানে স্বপ্নরা সীমাহীন, ইচ্ছেরা স্বাধীন আর জীবন এক আদিগন্ত বিস্ময়ের নাম। যে বিস্ময় উপলব্ধি করতে শেখায় মন ও মানুষ। বুঝতে শেখায় ভালো ও মন্দ, আলো ও অন্ধকার। আবার বল্গাহীন ঘোড়ার মতো হঠাৎই যেন ছুটে যেতে চায় দুঃসাহসিক স্বপ্নময় কোনো অভিযাত্রায়ও।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cstyle type=\"text\/css\"\u003e\u003c!--td {border: 1px solid #cccccc;}br {mso-data-placement:same-cell;}--\u003e\u003c\/style\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44239058239665,"sku":"","price":380.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/ai_Cover_Sadat_Hossain_Galpoghor-2021_report.jpg?v=1718183397"},{"product_id":"সে-এখানে-নেই","title":"সে এখানে নেই","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eদমকা হাওয়ায় জানালা গলে বৃষ্টির জলে এসে গড়েছে সিঁড়ি লাগোয়া প্রথম ঘরটির দরজায় একজন মানুষ বসে আছে। তবে মানুষটা ঘরের ভেতর দিকে যাচ্ছে না। দেখো যাচ্ছে পিঠ। ঘরের ভেতর থেকে আলো আসছে। সেই আলোয় কেবল মেয়েটার বসে থাকা শরীরের কুঁজো ছায়ামুর্তি বোঝা যাচ্ছে। আর বোঝা যাচ্ছে তার ন্যুজ শরীরের থরথর কম্পন।\u003cbr\u003e সে একনাগড়ে চিংকার করে কাঁদছে। কিন্তু উঠে দাঁড়াতে পারছে না। জহির হতভম্ব হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর কয়েক কদম হেঁটে সামনে এগোল। কিন্তু দরজার কাছে গিয়ে দাঁড়াতেই যেন জমে গেল সে। ঘরের ভেতরের গা হিম করা দৃশ্যটা চোখে পড়ল তার।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44239061647537,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/cover_SADAT_Shey_ekhane_nei_REGULAR_size_PRINT_OUT.jpg?v=1718183545"},{"product_id":"মানবজনম","title":"মানবজনম (Manabjanam)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003eহেমা এক পা এগিয়ে নয়নের গা ঘেঁষে দাঁড়াল। তারপর প্রায় ফিসফিস করে বলল, 'জগতের প্রতিটি মানুষই তার বুকের ভেতর একান্ত নিজস্ব কিছু কষ্ট বয়ে বেড়ায়। সেই কষ্ট সে আর কারও কাছেই বলতে চায় না। কিংবা পারে না। কারণ সে জানে, তার এই কষ্ট বুঝবার ক্ষমতা সে ছাড়া আর কারও নেই আর কেউ তার ওই অনুভূতি ছুঁতেও পারবে না। হয়তো এ কারণেই হাজার হাজার মানুষের ভিড়েও মানুষ আসলে দিনশেষে একাই। তাই না?' \u003cbr\u003eনয়নের হঠাৎ কী হলো কে জানে! সে আচমকা হেমাকে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে লাগল শিশুর মতো। হেমা মুহূর্তকাল স্থবির দাঁড়িয়ে রইল। তাকে জড়িয়ে ধরে শিশুর মতন কাঁদতে থাকা এই মানুষটাকে সে এর আগে কখনো দেখে নি। তার সঙ্গে পরিচয়ের এই দীর্ঘ ছয় বছরেও না। কী এমন গোপন দুঃখ এই মানুষটার? কী হয়েছে তার? হেমা জানে না।তবে সে শক্ত করে নয়নকে বুকের সঙ্গে জড়িয়ে রাখল। \u003cbr\u003eআচ্ছা, ক্রন্দনরত ওই মানুষটাকে জড়িয়ে ধরে সে নিজেও কি কাঁদছে?\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44239076819121,"sku":null,"price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/coverSADAT_Manobjonom_royelsizePRINTOUT-01.jpg?v=1719902326"},{"product_id":"প্রিয়তম-অসুখ-সে","title":"প্রিয়তম অসুখ সে","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eবিকেলের দিকে হঠাৎ হুড়মুড়িয়ে বৃষ্টি নামল। হৃদি তখন খোলা মাঠে একটা শুকনো খড়ের গাদার ওপর বসেছিল। যতদূর চোখ যায়, কোথাও কেউ নেই। কেবল ধুধু ফসলের মাঠ। মাঠের পাশে নদী। নদীর বুকে শব্দ। সেই শব্দে নুপূরের ছন্দ তুলে নেমে এল বৃষ্টি। হৃদি তটস্থ গলায় বলল, ‘এখন ? এখন কী হবে ?’\u003cbr\u003e‘কী হবে ?’\u003cbr\u003e‘এই যে বৃষ্টি চলে এল।’\u003cbr\u003e‘তাতে কী ?’\u003cbr\u003e‘আমি এই ভেজা শাড়িতে ফিরব কী করে ?’\u003cbr\u003e‘ফিরতে হবে না।’ বলে হৃদির বুকের কাছে এগিয়ে গেল অনিক। তারপর দুহাতে আঁকড়ে ধরল তাকে। বলল, ‘তোমার কাজল ধুয়ে যাচ্ছে।’\u003cbr\u003eহৃদি কথা বলল না। অনিকের এই কথা, এই কণ্ঠস্বর, নদী, মাঠ, বৃষ্টি সবই তার ভালো লাগছে। কিন্তু এখান থেকে ফেরার চিন্তা তাকে আড়ষ্ট করে রাখল। অনিক হঠাৎ তার ঘাড়ের কাছের ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। \u003cbr\u003eতারপর ফিসফিস করে বলল,\u003cbr\u003e‘বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব \u003cbr\u003eতোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব \u003cbr\u003eবেহিসেবি হাটবাজারে ছেড়েই দেব দামাদামি\u003cbr\u003eবৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।’ \u003cbr\u003eহৃদি কথা বলল না। সে টলমল চোখে তাকিয়ে রইল। সূর্য লুকিয়েছে অনেক আগেই। মেঘলা আকাশও যেন আগেভাগেই দিনের যবনিকা টেনে দিচ্ছে। কিন্তু হৃদির চোখে, মুখে, বুকে জ্বলে রইল আশ্চর্য দ্যুতিময় এক আলো! \u003cbr\u003eসন্ধ্যার অন্ধকারের সাধ্য কী সেই আলো নেভায় ?\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44239096938673,"sku":null,"price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/coverSADAT_priyatamaashukh_royelsizePRINTOUT.jpg?v=1719901494"},{"product_id":"মেঘেদের-দিন","title":"মেঘেদের দিন","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eরাতে হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে। চারপাশটা কেমন স্থির, নিস্পন্দন। কোথাও গাছের পাতা অব্দিও নড়ছে না। যেন প্রলয়ঙ্করী কোনাে ঝড়ের প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। মারুফ খানিকটা সরে এল তানিয়ার কাছে। তানিয়া প্রায় সঙ্গেসঙ্গেই বলল, আমার খুব ভয় করছে মারুফ। মারুফ অবাক গলায় বলল, ভয় করছে কেন ? জানি না কিন্তু প্রচণ্ড ভয় করছে। আমি তােমাকে বােঝাতে পারব না। ধুর বােকা। এখানে ভয় কিসের ? তানিয়ার মুখ শুকিয়ে গেছে। সে শুকনা গলায় বলল, আমি জানি না। কিন্তু টের পাচ্ছি, কোনাে একটা ভয়াবহ বিপদ ঘটতে যাচ্ছে। কিসের বিপদ ? আমি জানি না। কিন্তু সত্যি বলছি ভয়াবহ কোনাে বিপদ। মারুফের আচমকা মনে হলাে তানিয়া যা বলছে তা সত্য। তানিয়ার ভয়টাকে আর অমূলক বা হেসে উড়িয়ে দেওয়ার মতাে কোনাে বিষয় মনে হচ্ছে না তার। বরং মনে হচ্ছে অমােঘ কোনাে সত্য। সে ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকালাে। মাথার ওপর অশরীরী উপস্থিতির মতাে দুটো আমগাছের ডাল কেমন ছড়িয়ে আছে। একটা বাদুর বা অন কোনাে নিশাচর পাখির ডানা ঝাপটানাের শব্দে আচমকা কেঁপে উঠল চারপাশ। ভেঙে খানখান হয়ে গেল রাতের নৈঃশব্দ্য। সেই শব্দে কেঁপে উঠল তানিয়াও। সে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল মারুফকে। তারপর মারুফের কানের কাছে মুখ নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আমি আর এখানে থাকব না মারুফ। এক মুহূর্তও না। \u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44239110406321,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/coversadathossain_meghederdin_PRINTOUT.jpg?v=1719901947"},{"product_id":"নিঃসঙ্গ-নক্ষত্র","title":"নিঃসঙ্গ নক্ষত্র (Nisshonga Nakkhotro)","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eমাগরিবের আজান হচ্ছে।\u003cbr\u003e অণু দাঁড়িয়ে আছে বারান্দায়। এই বারান্দায় সে সাধারণত আসে না। এলেই একধরনের গা-ঘিনঘিনে বিদ্‌ঘুটে অনুভূতি হয়। এই অনুভূতির কারণ পাশের বাসার খোলা জানালাটা। জানালার সাদা ফিনফিনে পাতলা পর্দাটা মৃদু হাওয়ায় কাঁপছে। পর্দার ওপাশে এক জোড়া টকটকে লাল চোখ। অন্য কোনো সময় হলে অণু এখানে একমুহূর্তও দাঁড়াত না। কিন্তু আজ দীর্ঘ সময় ধরে সে দাঁড়িয়ে আছে। এবং অদ্ভুত ব্যাপার হলো, তার ভাবনায় এসব কিছুই নেই।\u003cbr\u003e কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান শেষ হবে। অণু জানে, রোজকার মতো আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আজও দুটি ঘটনা ঘটবে। এক, ইলেকট্রিসিটি চলে যাবে। দুই, তার মা সালমা বেগম একঘেয়ে গলায় চিৎকার করতে করতে বলতে থাকবেন, 'এই ঘরে আয়-উন্নতি হবে না। এই আমি বলে দিলাম, এই ঘরে আয়-উন্নতি হবে না। আয়-উন্নতি হবে কেমনে? যেই ঘরে নামাজ নাই, রোজা নাই, সন্ধ্যাবেলা কেউ ঘরে বাতি পর্যন্ত দেয় না, সেই ঘরে আয়- উন্নতি হবে কেমনে? হবে না।'\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44239121842353,"sku":null,"price":680.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/cover_SADAT_nisshongo_nokkhotro_royel_size_PRINT_OUT_c2e5f56b-289e-4ff5-a7ee-6a76a873df9c.jpg?v=1718183927"},{"product_id":"আমার-মুক্তিযুদ্ধ","title":"আমার মুক্তিযুদ্ধ","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eশাহাবুদ্দিন আহমেদকে আমরা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হিসেবে জানি। জানি তিনি একজন মুক্তিযােদ্ধা। কিন্তু ক’জন জানি তিনি একাত্তরের আগুনঝরা দিনগুলি কীভাবে কাটিয়েছিলেন! কীভাবে গেরিলা ও সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন; শত্রুর মুখােমুখি হয়েছেন । একটা প্লাটুনের নেতৃত্ব দিয়েছেন তিনি, মৃত্যুকে কাছ থেকে দেখেছেন; দেখেছেন সহযােদ্ধার আত্মাহুতি। বেঁচে থাকার আকুতিও দেখেছেন। তুলির পাশাপাশি এবার কলম তুলে নিয়ে লিখেছেন সেইসব অভিজ্ঞতার কথা। বইটির শুরু ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ থেকে আর শেষ ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর। আত্মসমর্পণ ও বাঙালির চুড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে এখানে উঠে এসেছে একাত্তরের মার্চে পুরাে দেশ, বিশেষত উত্তাল ঢাকার চিত্র, পঁচিশে মার্চের কালােরাতে পাকিস্তানি বাহিনীর বর্বরতা, বাঙালির প্রাথমিক প্রতিরােধ, শাহাবুদ্দিনের আগরতলায় গমন, কলকাতায় যাত্রা এবং নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে আবার ঢাকায় প্রত্যাবর্তন। অতঃপর আগরতলার মেলাঘরে ট্রেনিং, ছবি আঁকা, চিত্রপ্রদর্শনী ও সংগীতানুষ্ঠানের আয়ােজন, সালদা নদীতে সম্মুখযুদ্ধে প্রথম অপারেশনসহ একের এক অপারেশনে অংশগ্রহণ শেষে ঢাকায় আগমন, সাভারে অপারেশন, ষােলই ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের কিছু আগে শাহবাগস্থ রেডিও পাকিস্তান কার্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন—ঘটনাবহুল নানা দিনরাত্রি, অবর্ণনীয় কষ্ট আর। ‘জয়বাংলার স্বপ্নজড়ানাে জীবনের আখ্যান মূর্ত হয়ে উঠেছে ‘আমার মুক্তিযুদ্ধ’-তে।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44239191605425,"sku":null,"price":550.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/coverSHABUDDINahmed_amarmuktijudhha_PRINTOUT.jpg?v=1719387897"},{"product_id":"একাত্তর-ও-অন্যান্য-গল্প","title":"একাত্তর ও অন্যান্য গল্প (Ekattor O Anyanya Golpo)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003eএকাত্তর ও অন্যান্য গল্প গত দুই বছরে লেখা সৈয়দ মনজুরুল ইসলামের কয়েকটি গল্পের সংকলন। গল্পগুলিতে আমাদের প্রতিদিনের জীবনযাপন, প্রেম-ভালােবাসা-ক্রোধ-জিঘাংসা-লােভ-হতাশার প্রতিফলন ঘটেছে। শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে বিস্তৃত তাদের প্রেক্ষাপট। এসব গল্পে মানুষে-মানুষে সম্পর্কের মসৃণ অথবা রােয়া-ওঠা উপরিতলের আবরণ সরিয়ে লেখক উকি দেন তাদের গভীরে এবং তাদের রসায়ন-ভূগােলের জটিল বিন্যাসটি বােঝার এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। সৈয়দ মনজুরুল ইসলামের শানিত, মেদহীন ভাষায় গল্পগুলি মনােগ্রাহী এবং সংবেদী হয়ে ওঠে। প্রতিটি গল্প পাঠ জীবনের জটিল-সরল নানান রাস্তায় ঘুরে বেড়ানাের এক একটি ভুলে-যাওয়া-অসম্ভব অভিজ্ঞতা হয়ে দাড়ায়। আমাদের সময় যেভাবে প্রতিভাত হয় সৈয়দ মনজুরুল ইসলামের গল্পে তাতে একে আরও ঘনিষ্ঠভাবে পড়া ও অনুভব করার ইচ্ছাও তিনি আমাদের মধ্যে তৈরি করে দেন। আর, সবার ওপরে একাত্তরের ইতিহাসটাকে তিনি তুলে আনেন এমন এক মুগ্ধ ভালােবাসায় যে, যাদের জন্য একাত্তরের পর, তারাও এর মহিমায় অভিসিক্ত হন।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44239205957809,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/mailcovermonjurul_71OANYANNAgolpa_OUT.jpg?v=1719390425"},{"product_id":"আগুনডানা-মেয়ে-copy","title":"শঙ্খচূড় (Shangkachur)","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eঅমাবস্যার রাত। ঘুটঘুটে অন্ধকার। চারপাশের সুনসান নীরবতার মধ্যে ঘোড়ার খুরের একটানা ঠকঠক শব্দটা বেশ কানে বাজছে। চলন্ত জুড়িগাড়ির ভেতর মৃদু আলোয় জড়সড় শঙ্কিত দুটি নারীমুখ। লণ্ঠনের কম্পমান আলোয় তাদের ছায়া কাঁপছে। দূর কোথাও থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসছে নাম-না-জানা প্রাণীর বিভীষিকাময় চিৎকার। সেই চিৎকারে গা হিম হয়ে আসে। যেন কোনো অশরীরী অশুভ আত্মা ভর করেছে তাদের ওপর। রানি বিভাবতী পাশে বসে থাকা শাশুড়িমাতার হাতখানা ধরলেন। তার শরীর কাঁপছে। মুখ রক্তশূন্য। চোখে আতঙ্ক। তিনি ফ্যাকাশে গলায় বললেন, 'মা...।'\u003cbr\u003eঅন্নপূর্ণা দেবী পুত্রবধূর হাতখানা হাতের মুঠোয় শক্ত করে ধরলেন। তবে কথা বললেন না। যেন এই অশুভ রাত্রির অন্ধকারে তিনিও সাহস সঞ্চয় করতে চাইছেন। বিভাবতী বললেন, 'উনি সুস্থ হয়ে উঠবেন তো, মা?'\u003cbr\u003eঅন্নপূর্ণা দেবী এবারও কথা বললেন না। তিনি গাড়ির ঘুলঘুলিতে চোখ রাখলেন। পেছনে আরেকটি জুড়িগাড়ি। তার পেছনে সতর্ক ভঙ্গিতে দুটি ঘোড়া পাশাপাশি এগিয়ে আসছে। একটিতে তার কনিষ্ঠ পুত্র বিনয়াদিত্য। অন্যটিতে ভাশুরপুত্র অক্ষয়াদিত্য। অক্ষর রাজ্যের সেনাপতিও। তারা এই গভীর রাতে যাচ্ছেন দুর্গাপুরের অশ্বত্থাশ্রমে। সেখানে আশ্চর্য এক সাধুর আবির্ভাব ঘটেছে। জনশ্রুতি রটেছে যে সাধু স্পর্শের মাধ্যমেই লোকের রোগব্যাধি সারিয়ে দিতে পারেন। এই কথা রাজ্যের রাজধানী চন্দ্রগড় রাজবাড়ি অবধিও পৌঁছে গেছে। চন্দ্রগড় রাজ্যের নামেই রাজধানীরও একই নাম 'চন্দ্রগড়'।\u003cbr\u003eসাধুর এমন অলৌকিক ক্ষমতার কথা শুনে রাজমাতা অন্নপূর্ণা দেবী ভেতরে- ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন। তবে সে কথা বাইরে কারও কাছেই প্রকাশ করেন নি তিনি। কিন্তু দিন তিনেক আগে রাতে ভয়ানক এক দুঃস্বপ্ন দেখে নিজেকে আর স্থির রাখতে পারেন নি রাজমাতা। সেই দুঃস্বপ্নই তাকে মধ্যরাতের এই গোপন যাত্রায় বাধ্য করেন।\u003cbr\u003e\n\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242334449841,"sku":null,"price":700.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/front_cover_SADAT_shankachur-1.jpg?v=1772476074"},{"product_id":"নির্বাচিত-কবিতা","title":"নির্বাচিত কবিতা","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eদুই বাংলার পাঠকদের কাছে সাদাত হোসাইনের অবস্থান অনেকটা 'এলেন, লিখলেন, জয় করলেন'-এর মতো। তার একটি উপন্যাস পড়েছিলাম, এক সাহিত্য পুরস্কারের হ্রস্ব তালিকায় সেটি স্থান করে নেওয়ার পর। খুব বেশি দিন আগের কথা নয়। বইটি পুরস্কার পায় নি। \u003cbr\u003eএজন্য নিশ্চয় তার মন খারাপ হয়েছে, কিন্তু সেই ভাবটা চেপে রেখে বিনয়ের সঙ্গে আমাকে বলেছে, তার দুর্বলতার জায়গাগুলি দেখিয়ে দেওয়ার জন্য। কিছু কথা তাকে বলেছিলাম, সে মন দিয়ে শুনেছে। আমি নিশ্চিত, নিজেকে উত্তরণের চেষ্টায় নতুন করে সে নেমেছিল। সফলও যে হয়েছিল, প্রমাণ তার সাম্প্রতিক উপন্যাসগুলো। \u003cbr\u003eতার লেখার হাত এখন অনেক শক্তিশালী, ভাষাটা তার স্বাক্ষরযুক্ত, চিন্তাগুলি অনেক পরিণত। তরুণ পাঠকদের সে আকৃষ্ট করে। এবারের কলকাতা বইমেলায় তার সই নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো পাঠকদের ছবি প্রথম পাতায় ছেপেছে কলকাতার বাংলা কাগজ। এক পাঠক বলেছে, সাদাতের লেখায় সম্মোহনী শক্তি আছে।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242336055473,"sku":null,"price":500.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/2302313.jpg?v=1718249047"},{"product_id":"তোমার-নামে-সন্ধ্যা-নামে","title":"তোমার নামে সন্ধ্যা নামে","description":"\u003cp\u003eউপন্যাসটি লেখার পেছনের ঘটনা মজার। পাক্ষিক অন্যদিন পত্রিকার ঈদসংখ্যার জন্য গত ক বছর ধরে প্রতিবারই একটি উপন্যাস লিখি আমি। সেই উপন্যাসই পরবর্তীসময়ে অন্যপ্রকাশ থেকে বই আকারে প্রকাশিত হয়। এবারও লিখছিলাম। কিন্তু উপন্যাসটি শেষ করা হয় নি। শেষ না করার কারণ মহামারি করােনা। করােনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবার অন্যদিন ঈদসংখ্যা বের হলাে না। কিন্তু এই খবর যতদিনে জেনেছি, ততদিনে উপন্যাসের প্রায় দুই-তৃতীয়াংশ লেখা শেষ। নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় লিখতে হচ্ছিল একটান। দমবন্ধ পরিস্থিতি। ঠিক সেই মুহুর্তে পত্রিকা বের হচ্ছে না শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। ল্যাপটপ বন্ধ করে মনের আনন্দে অবসর কাটাতে লাগালাম। তারপর দীর্ঘসময় কেটে গেল। মাথা থেকে হারিয়ে গেল এই উপন্যাসও। কিন্তু হঠাৎই একদিন অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম বললেন, ‘উপন্যাসের কী খবর? আমি চমকে উঠে বললাম, কোন উপন্যাস ?' তিনি আমাকে স্মরণ করিয়ে দিলেন। আমি ল্যাপটপে খুঁজতে গিয়ে আবিষ্কার করলাম, সেই ফাইল আমি খুঁজে পাচ্ছি না। কী নামে সেভ করেছিলাম তা-ও মনে নেই। বহু তত্ত্ব-তালাশের পর অবশ্য সেই ফাইল খুঁজে পাওয়া গেল। কিন্তু ততদিনে উপন্যাসের অসমাপ্ত অংশের কী গল্প আমি ভেবে রেখেছিলাম, চরিত্রগুলাের পরিণতি কী হবে, সমাপ্তি কী, এসবই আমি বেমালুম ভুলে গিয়েছি! ফলে লেখাটা আবারও পড়তে হলাে। একবার, দুবার, বহুবার। মজার ব্যাপার হচ্ছে, এই বহুবার পড়তে গিয়েই নতুন গল্প মাথায় চলে এল। তবে তা আগের লেখা বাদ দিয়ে নয়। বরং সেই আগের লেখার সঙ্গেই যুক্ত হলাে নতুন ঘটনা-প্রবাহ, নতুন সূচনা-সমাপ্তি, সঙ্গে দারুণ কিছু চরিত্রও। কিন্তু এতে কি গল্পের শ্রীবৃদ্ধি হয়েছে ? এই প্রশ্নের উত্তর পাঠক দিতে পারবেন না। কারণ, তারা সেই প্রথম অংশ পড়ার সুযােগ পান নি। তবে আমার কেন যেন মনে হচ্ছে, 'তােমার নামে সন্ধ্যা নামে’র শ্রীবৃদ্ধি ঘটেছে। \u003cbr\u003e-সাদাত হােসাইন\u003c\/p\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242339299505,"sku":null,"price":650.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/coverSadatHossaintomarnamesondhaname-2021_Blue.jpg?v=1719901568"},{"product_id":"মুক্তিসংগ্রাম-ও-মুক্তিযুদ্ধে-আলেম-সমাজের-ভূমিকা","title":"মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে আলেম সমাজের ভূমিকা","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003e\u003cspan\u003e১৭৫৭ সাল থেকে ১৯৪৭ পর্যন্ত নানামুখী আন্দোলনে আলেমরা কীভাবে কাজ করেছেন তার কিছু কিছু তথ্য পাঠক পাবেন সাম্প্রতিক সময়ে প্রকাশিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে। মুক্তিযুদ্ধে আলেমদের রক্তও মিশে আছে এদেশের চিরসবুজ ঘাসের মধ্যে। ড. মোহাম্মদ হাননান, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম প্রধান লেখক, তিনি কি মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস লিখেছেন ? না। ড. হাননান ইতিহাসের এড়িয়ে যাওয়া অংশগুলো শুধু জোড়া লাগিয়েছেন।\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242346967217,"sku":null,"price":700.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/Hannan_dbc45e1c-77ee-45d5-84c1-4b8700114f69.jpg?v=1719387754"},{"product_id":"ভাটি-এলাকায়-মুক্তিযুদ্ধ","title":"ভাটি এলাকায় মুক্তিযুদ্ধ আমার অহংকার (Vati Elakai Muktijuddho Amar Ohonkar)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003eসুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা আর কিশােরগঞ্জ-এই চার জেলায় ভাটি এলাকার বিস্তার। দুর্গম এই ভাটি এলাকা মুক্তিযুদ্ধের বিভিন্ন। সেক্টরের আওতাধীন থাকলেও এই অঞ্চলে টেকেরঘাট সাত-সেক্টরের মুক্তিযােদ্ধারা দিরাইশাল্লাকে কেন্দ্র করে সফল প্রতিরােধ গড়ে তুলেছিলেন হানাদারদের বিরুদ্ধে। ভাটি এলাকায় মুক্তিযুদ্ধ তাই এই এলাকার প্রতিটি মানুষের অস্তিত্বের অহংকার।\u003cbr\u003eভাটি এলাকায় মুক্তিযুদ্ধের এই স্মৃতি-নির্ভর আলেখ্য সকল মুক্তিযােদ্ধার অমেয় ত্যাগে সৃষ্ট ইতিবৃত্তের রূপরেখা। ব্যক্তির নয়, সমষ্টিগত অর্জনের গৌরবই এই অহংকার। এই অহংকার। নিজেকে উপলব্ধিরই নামান্তর।\u003cbr\u003eপ্রায় চার যুগ পেছনে ফেলে আসা দিনগুলাের স্মৃতিচারণে অসম্পূর্ণতা থাকতে পারে, কিন্তু অপলাপ কিছু নেই।\u003cbr\u003eএকজন সাধারণ মুক্তিযােদ্ধার জবানীতে হানাদারদের সরবরাহ পথ বন্ধ করার মতাে অসাধারণ সব সাফল্যের কথা এই বই।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242358665393,"sku":null,"price":400.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/coverSALEHchowdhury_vati_OUT.jpg?v=1719388726"},{"product_id":"১৯৭১-বিধ্বস্ত-বাড়িয়ায়-শুধুই-লাশ-এবং","title":"১৯৭১ বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eসবুজ ঘাসের ওপর জমাট বেঁধে আছে রক্ত! কারও রক্ত। আবার মিশে গেছে বেলাইয়ের স্বচ্ছ জলে। এখানে সেখানে পড়ে আছে শিয়াল-কুকুরে খাওয়া অসংখ্য বীভৎস শরীর। দাউদাউ পুড়ছে বাড়ি-ঘর। বাতাসে কেবলই লাশের গন্ধ। ১৯৭১ সাল ১৪ মে শুক্রবার দুপুর ১টার মিনিট দশেক আগে হঠাৎ করেই পাকিস্তানি বাহিনী। আক্রমণ করে বাড়িয়া এলাকায়। মিশন মাত্র ৪ থেকে ৫ ঘণ্টার। ধ্বংসস্তুপে পরিণত হয় হিন্দু অধ্যুষিত গাজীপুরের বাড়িয়া। তিন দিকে বেলাই বিলে বেষ্টিত বাড়িয়ায়। নির্বিচারে চালানাে হয় গণহত্যা। বিল সাঁতরে কিংবা নৌকায় চড়ে আত্মরক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হন শত শত নারী-পুরুষ আর শিশু। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নৃশংসতম এই গণহত্যার ঘটনায় কতজন প্রাণ হারিয়েছেন তার সঠিক পরিসংখ্যান বের করা সম্ভব হয়নি। তবে পাকিস্তানি নরপশুদের হত্যা শিকারের উল্লাসের নিচে শহীদ হন অন্তত দু শ মানুষ। এদের কারােই ঠাই হয় নি স্বাধীনতাযুদ্ধের দলিলপত্রে। শ’খানেক শহিদের একটি নামের তালিকা ধরে প্রায় ৩ বছর অনুসন্ধানের পর গ্রন্থভুক্ত হলাে বাড়িয়া গণহত্যা। বিধ্বস্ত বাড়িয়ায় শহিদ হওয়া সেই সকল নারী-পুরুষ ও শিশুদের নানা অজানা অধ্যায় ও বীভৎস সেই ঘটনার রােমহর্ষক বর্ণনা উঠে এসেছে গ্রন্থটিতে। এই গ্রন্থের প্রতিটা পাতাই ভেজা! প্রতিটা শব্দেই যেন লেগে আছে ছােপ ছােপ রক্ত! প্রতিটা বাক্যই সাক্ষ্য দিচ্ছে-বইটা যেন একাত্তরের বধ্যভূমি।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242372034737,"sku":null,"price":500.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/coverIZAZahmed_1971.jpg?v=1719389079"},{"product_id":"আমি-নারী-আমি-মুক্তিযোদ্ধা","title":"আমি নারী আমি মুক্তিযুদ্ধা (Ami Nari Muktijoddha)","description":"\u003cp\u003e\u003cspan style=\"font-size: 8px; color: #434343; font-weight: normal; text-decoration: none; font-family: 'Arial'; font-style: normal; text-decoration-skip-ink: none;\"\u003eএকাত্তরে মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত পক্ষে একটি জনযুদ্ধ। যে আদর্শ ও চেতনা নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে বীরত্বের সাথে ছিনিয়ে এনেছিল আমাদের মহান স্বাধীনতা- সে আদর্শ বাস্তবায়িত হয় নি। স্বাধীনতার রক্তস্নাত সে ইতিহাস ভুলুণ্ঠিত এবং বিকৃত হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক শক্তিসমূহের দ্বারা। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিসমূহের কালো ছোবল থেকে ইতিহাসকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে বাঙালি চেতনাকে। এ গ্রন্থে শুধু মুক্তিযোদ্ধা নারীদের তুলে ধরার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে গ্রামের নারী মুক্তিযোদ্ধাদের। শত শত নারী মুক্তিযোদ্ধা গ্রামে-গঞ্জে, শহরে রয়েছেন, সকল মুক্তিযোদ্ধাকে একসঙ্গে খুঁজে বের করা সম্ভব হয় নি। ৫১জন নারী মুক্তিযোদ্ধার কথা স্থান পেয়েছে এই গ্রন্থে। প্রথমত প্রশিকার মাঠ-কর্মীদের মাধ্যমে সংগৃহীত প্রকৃত এলাকার মুক্তিযোদ্ধা, সাব সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের সংগঠকদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারী মুক্তিযোদ্ধাদের নামের প্রাথমিক তালিকা সংগ্রহ করা হয়। মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন তথ্য সংগ্রহকারীরা। তারা কোথায়, কখন, কার দ্বারা কীভাবে যুদ্ধে সম্পৃক্ত হয়েছেন, তা জানার চেষ্টা করেন। তাঁদের সহযোদ্ধাদের নাম, কমান্ডারের নাম, কোথায়, কখন, কীভাবে কার নিকট প্রশিক্ষণ নিয়েছেন এবং যুদ্ধের সময়ে তাঁদের কাজের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। উল্লিখিত কমান্ডার, সহযোদ্ধা এবং নারী মুক্তিযোদ্ধার প্রতিবেশীদের কাছ থেকে মুক্তিযুদ্ধে তাদের কাজের সঠিকতা সম্পর্কে জানার চেষ্ঠা করেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের খোঁজার ক্ষেত্রে চেষ্টার ঘাটতি ছিল না। নারী মুক্তিযোদ্ধাদের খুঁজতে গিয়ে সবসময় সতর্ক প্রয়াস ছিল যেন কোনো তথ্যবিভ্রান্তি না ঘটে। তথ্য সংগ্রহের সময় একটি বিষয় লক্ষ করা গেছে- অনেকেই মুক্তিযোদ্ধা হিসেবে নাম তালিকাভুক্ত করতে তেমন আগ্রহ প্রকাশ করেন নি। অনেকেই বলেছেন, ‘মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্য, কাউকে তোষামদ করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য নয় । নাম তালিকায় গেল কি গেল না তাতে কিছু যায় আসে না।’ অনেকে দীর্ঘশ্বাস ফেলে বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা আজ নিগৃহীত, বঞ্চিত, আর অমুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা বিরোধীরা আজ প্রতিষ্ঠিত, আজ মুক্তিযোদ্ধাদের ওপর সুপরিকল্পিতভাবে দমন নিপীড়ন চালানো হচ্ছে।’ কয়েকজন বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন এবং যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না।’ কেউ কেউ বলেছেন 'মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংগ্রহ করে এবং তা নতুন প্রজন্মের নিকট তুলে ধরা উচিত।’ নারী মুক্তিযোদ্ধাদের কথায় তাঁদের আকুতি, দীর্ঘশ্বাস, আক্ষেপ, অভিযোগ-অনুযোগ, দৃঢ়তা এবং অসীম মনোবলের পরিচয় পাওয়া যায়। জানা যায়, মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য গৌরবগাথা সম্পর্কে। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হলে প্রয়োজন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার আলোকে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত ও সচেতন করে গড়ে তোলা। সেই লক্ষ্য পূরণের জন্যেই এই প্রয়াস।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242387370161,"sku":null,"price":380.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/aminari.jpg?v=1719388898"},{"product_id":"মরণোত্তম","title":"মরণোত্তম","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eপ্রেসক্লাবের সামনের ভিড় বাড়তে বাড়তে চলে এসেছে রাস্তা অবধি। অফিসফেরত বাসযাত্রীদের বাসগুলাে আটকে পড়েছে। ফলে রাস্তার জ্যাম ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কৌতুহলী মানুষ তাদের জরুরি কাজ ফেলে ভিড়ের পেছনে এসে দাঁড়িয়েছে। কিন্তু পেছন থেকে সামনের ঘটনার কিছুই দেখা যাচ্ছে না। ফলে কেউ কেউ উঠে গেছে। ওভারব্রিজের ওপরে। দু-একজন তরতর করে রেইনট্রি গাছের ডাল বেয়ে উঠে গেছে। আশপাশের বাসা, অফিসের ছাদেও উৎসুক। মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। কিন্তু ঘটনা কী ? ঘটনা হলাে ভিড়ের মাঝখানে দাঁড়ানাে শীর্ণকায় শরীরের মানুষটা। তার নাম আজিজ মাস্টার। আজিজ মাস্টার গায়ে কেরােসিন ঢেলে দাঁড়িয়ে আছেন প্রেসক্লাবের সামনে। তার বাঁ হাতে ধরা একখানা মশাল। আর কিছুক্ষণের মধ্যেই তিনি সেই মশাল থেকে গায়ে আগুন ধরাবেন। কিন্তু একটু দেরি করছেন। কারণ তার গলায় একখানা ছােট ব্ল্যাকবাের্ড ঝােলানাে। সেই ব্ল্যাকবাের্ডে চক ঘষে স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা, ‘আমিই কোহিনুরের বাবা...'\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242420367537,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/reprint-2023coversadathossain_maranottom_PRINT.jpg?v=1719902045"},{"product_id":"ভ্রমণসমগ্র","title":"ভ্রমণসমগ্র ( Vromon Somogro)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\u003cspan\u003eহুমায়ূন আহমেদ বেড়াতে ভালোবাসতেন। বেড়ানোর জন্য সঙ্গী হিসেবে চাইতেন পরিবার কিংবা ঘনিষ্ঠ বন্ধুদের। তিনি মনে করতেন বেড়ানোর আনন্দ এককভাবে উপভোগের নয়। দেশ-বিদেশের বহু জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন। এইসব ভ্রমণের কিছু কিছু গল্প তিনি লিখেছেন তাঁর ছয়টি ভ্রমণ-বিষয়ক গ্রন্থে। গ্রন্থগুলো হলো ‘পায়ের তলায় খড়ম’, ‘রাবণের দেশে আমি এবং আমরা’, ‘দেখা না-দেখা’, ‘হোটেল গ্রেভার ইন’, ‘মে ফ্লাওয়ার’ ও ‘যশোহা বৃক্ষের দেশে’। হুমায়ূন আহমেদের গল্প-উপন্যাসের মতো তাঁর ভ্রমণোপাখ্যানগুলোও পাঠকপ্রিয়তায় ধন্য। তাই আশা করা যাচ্ছে, তাঁর ভ্রমণবিষয়ক সমস্ত রচনার সংকলন এই ভ্রমণসমগ্র পাঠকদের ভালো লাগবে। \u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242427740337,"sku":null,"price":700.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/coverHUMAYUNAHMED_Vramonsamogra_PRINT.jpg?v=1719220751"},{"product_id":"হুমায়ূন-আহমেদ-রচনাবলী-৬","title":"হুমায়ূন আহমেদ রচনাবলী-৬ (Humayun Ahmed Rachanabali-6)","description":"\u003cp\u003e\u003cspan\u003eরচনাবলীর এই খণ্ডে সংকলিত উপন্যাসগুলোর প্রথমটির প্রকাশের তারিখ ১৯৮৮। (উপন্যাসের প্রকাশকাল উল্লেখের কারণ হচ্ছে এই রচনাবলীতে উপন্যাসগুলোর প্রথম প্রকাশের কালানুক্রমকে প্রাধান্য দেওয়া হয়। অন্যবিধ রচনা পরে প্রকাশিত হয়েও একসঙ্গে চলে যায়।) হুমায়ূন আহমেদের লেখালেখি শুরুর তারিখ যদি ১৯৭০ ধরা হয়, তাতেও দেখা যাচ্ছে কুড়ি বছর পুরো হয়ে গেছে । যাকে তাঁর লেখালেখির প্রায়- মধ্যপর্ব গণ্য করা চলে। তত দিনে তাঁর রচনার শৈল্পিক গুণাবলী পূর্ণপরিণতি পাওয়ার কথা । আর তা পেয়েছেও। একটু নজর দিলেই দেখা যাবে তাঁর ভাষা আরও সাবলীল এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তির্যক হয়ে উঠেছে। আঞ্চলিক শব্দ আর বাকভঙ্গি প্রয়োগ করে হুমায়ূন তাঁর নিজস্ব ভাষারীতিকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন। কাজটি তিনি করেছেন এমন অবলীলায় যে অনেক সময় পরিবর্তনটা পাঠকের চোখেও পড়ে না ।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242440519857,"sku":null,"price":800.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/06-AICoverHumayunRachanaboli6.jpg?v=1719228977"},{"product_id":"মধ্যাহ্ন-অখণ্ড","title":"মধ্যাহ্ন অখণ্ড (Manddhanya Akhanda)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\u003cspan\u003eঘাটের সিঁড়িতে দু’জন মানুষ পাশাপাশি বসে আছে। দুইজন একই ব্যক্তি-ছোটকর্তা লাবুস। এতে কোনো ভুল নাই। হাদিস চোখ বন্ধ করে তিনবার বলল, ‘আল্লাহু শাফি! আল্লাহু কাফি’। জিন-ভূতের ব্যাপার হলে এখন চোখ মেললে কিছু দেখবে না। হাদিস চোখ মেলল। এখনো দুজনকে পরিষ্কার দেখা যাচ্ছে। চাঁদের আলোয় দুজনেরই ছায়া পড়েছে ঘাটে। সেই ছায়াও দেখা যাচ্ছে।\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242793136305,"sku":null,"price":700.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/re_cover_madhanna_akha_report_Converted.jpg?v=1718264611"},{"product_id":"লীলাবতী","title":"লীলাবতী (Lilaboti)","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eএকটি পুকুরের মধ্যস্থলে একটি জলপদ্ম ফুটিয়াছে। জলপদ্মটি পানির পৃষ্ঠদেশ হইতে এক ফুট উপরে।এমন সময় দমকা বাতাস আসিল, ফুলটি তিনফুট দূরে সরিয়া জল স্পর্শ করিল। পুকুরের গভীরতা নির্ণয় করো।\u003cbr\u003e-লীলাবতী\u003cbr\u003eএই ধরনের প্রচুর অংক আমি আমার শৈশবে পাটিগণিতের বইয়ে দেখেছি। অংকের শেষে লীলাবতী নামটি লেখা। ব্যাপারটা কী? লীলাবতী মেয়েটি কে? তার সঙ্গে জটিল এসব অংকের সম্পর্ক কী?\u003cbr\u003eযা জানলাম তা হচ্ছে- সপ্তম শতকের বিখ্যাত গণিতজ্ঞ ভাস্করাচার্যের একমাত্র কন্যার নাম ‘লীলাবতী’। মেযেটির কপালে বৈধব্যযোগ -এই অজুহাতে কন্যাসম্প্রদানের আগে আগে বরপক্ষ মেয়েটির বিয়ে ভেঙে দেয়। লীলাবতী যখন গভীর দুঃখে কাঁদছিল তখন ভাস্করাচার্য বললেন, ‘মা গো , তোমার জন্য কিছু করার সামর্থ্য আমার নেই, তবে পৃথিবীর মানুষ যেন বহু যুগ তোমাকে মনে রাখে আমি সেই ব্যবস্থা করছি। ‘তিনি তাঁর বিখ্যাত গণিতের বইটির নাম দেন ‘লীলাবতী’। \u003cbr\u003eগল্পটি আমাকে এতই অভিভূত করে যে ,একরাতে লীলাবতীকে স্বপ্নেও দেখি।এই নামটা মাথার ভেতর ঢুকে যায় । অনেক দিন ইচ্ছা ছিল স্বপ্নে দেখা মেয়েটিকে নিয়ে একটি উপন্যাস লিখব। নাম দেব ‘লীলাবতী’ । ভালো কথা, আমার লীলাবতী গল্প কিন্তু ভিন্ন। আমর উপন্যাসের লীলাবতীর বাবা নাম ভাস্করাচার্য না ,সিদ্দিকুর রহমান। তিনি সাধারণ একজন মানুষ। অংকবিদ না।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44242897371313,"sku":null,"price":600.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/reprint-2023coverhumayunLilabotireprint.jpg?v=1719222989"},{"product_id":"কে-কথা-কয়","title":"কে কথা কয় (Key Katha Koy)","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003e\u003cspan\u003eজলে কার ছায়া পড়ে কার ছায়া জলে ? সেই ছায়া ঘুরে ফিরে কার কথা বলে ? কে ছিল সেই শিশু কী তাহার নাম ? কেন সে ছায়ারে তার করিছে প্রণাম ? উজবেক কবি নদ্দিউ নতিম-এর একটি অপ্রকাশিত কবিতার অংশবিশেষ \u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243204112561,"sku":null,"price":650.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/reprint-2023hucover_kkathakay_report.jpg?v=1719214561"},{"product_id":"নন্দিত-নরকে","title":"নন্দিত নরকে (Nandito Naroke)","description":"\u003cp\u003e\u003cspan\u003eবারোটার দিকে ফিরে এলেন মাস্টার কাকা। সঙ্গে শহর থেকে আনা বড় ডাক্তার। আর মন্টু, দিনে দুপুরে অনেক লোকজনের মধ্যে ফালাফালা করে ফেলল মাস্টার কাকাকে একটা মাছকাটা বটি দিয়ে। পানের দোকান থেকে দৌড়ে এল দু’তিন জন। একজন রিকশাওয়ালা রিকশা ফেলে ছুটে এল। ওভারশিয়ার কাকুর বড় ছেলে জসীম দৌড়ে এল। ডাক্তার সাহেব চেঁচাতে লাগলেন, হেল্প! হেল্প!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243226001585,"sku":null,"price":280.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/reprint-2023coverHumayun_NanditoNaroke.jpg?v=1719216591"},{"product_id":"শঙ্খনীল-কারাগার","title":"শঙ্খনীল কারাগার (Shankhonil Karagar)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\u003cspan\u003eকোনো কোনো রাতে অপূর্ব জোছনা হয়। সারা ঘর নরম আলোয় ভাসতে থাকে। ভাবি, একা একা বেড়ালে বেশ হতো। আবার চাদর মুড়ি দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি। যেন বাইরের উত্থাল পাথাল চাঁদের আলোর সঙ্গে আমার কোনো যোগ নেই। মাঝে মাঝে বৃষ্টি নামে। একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ। \u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243251626161,"sku":null,"price":280.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/reprint-2023coverHumayun_ShankhanilKaragar.jpg?v=1719223423"},{"product_id":"বৃষ্টিবিলাস","title":"বৃষ্টিবিলাস (Bristibilash)","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eএসো নীপবনে ছায়াবীথি তলে,\u003cbr\u003eএসো করো স্নান নবধারা জলে॥\u003cbr\u003eদাও আকুলিয়া ঘন কালো কেশ,\u003cbr\u003eপরো দেহ ঘেরি মেঘ নীল বেশ—\u003cbr\u003eকাজল নয়নে, যূথি মালা গলে,\u003cbr\u003eএসো নীপবনে ছায়াবীথি তলে॥\u003cbr\u003eআজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী,\u003cbr\u003eঅধরে নয়নে উঠুক চমকি।\u003cbr\u003eমল্লার গানে তব মধুস্বরে\u003cbr\u003eদিক্ বাণী আনি বন মর্মরে।\u003cbr\u003eঘন বরিষনে জল কলকলে\u003cbr\u003eএসো নীপবনে ছায়াবীথি তলে॥\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243269124273,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/reprintcoverhumayun_BristiBilash_rePRINT-2023.jpg?v=1719220424"},{"product_id":"আগুনের-পরশমনি","title":"কুটু মিয়া","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003e\u003cspan\u003e তার নাম কুটু মিয়া। বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে। সে বাবুর্চির কাজ জানে। বাংলা, ইংলিশ, থাই, মোগলাই সব ধরনের রান্না পারে। পাইলট স্যার তাকে একটা সার্টিফিকেট দিয়েছেন। এই সার্টিফিকেট নিয়ে সে কাজ করতে এসেছে আলাউদ্দিন সাহেবের বাড়িতে। আলাউদ্দিন সাহেবের কুটু মিয়াকে পছন্দ হলো না। তাঁর মনে হলো কোথাও কোনো সমস্যা আছে। সমস্যা তিনি ধরতে পারছেন না। ইচ্ছার বিরুদ্ধেই তিনি কুটুকে চাকরি দিলেন। তাঁর জীবন বদলে যেতে শুরু করল। এক সময় দেখা গেল তিনি কুটু মিয়াকে সঙ্গে নিয়ে গুনগুন করে গান গাইছেন— যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন ভাসিয়া গেছে জলে॥ ‘কুটু মিয়া’ ভয়ঙ্কর অন্ধকার এক ভুবনের গল্প। চেতনার অতল গহ্বরে জন্মানো আতঙ্কের গল্প। যে আতঙ্ক আমরা গোপনে লালন করি কিন্তু কখনো তার মুখোমুখি হই না।\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243295273137,"sku":null,"price":320.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/reprint-2023coverHumayunKutuMiya.jpg?v=1719214104"},{"product_id":"মেঘের-ওপর-বাড়ি","title":"মেঘের ওপর বাড়ি (Megher Upor Bari)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\u003cspan\u003eলাশকাটা ঘরের পলিথিন বিছানা নোংরা টেবিলে আমার শরীর চিৎ হয়ে আছে। গায়ে কোনো কাপড় নেই। টেবিল থেকে ফিনাইলের কঠিন গন্ধ আসছে। ঘরের জানালা আছে। জানালায় হলুদ রঙের পর্দা ঝুলছে। পর্দা নোংরা। সেখানে কিছু বড় বড় নীল রঙের মাছি বসে আছে। মাছিগুলো কিছুক্ষণ বসে থাকে আবার ওড়াউড়ি করে পর্দার ওপর বসে। ঘরের চারটা দেয়ালের একটায় চুনকাম করা হয়েছে। সেখানে কেউ নোংরা কথা লিখেছে।\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243335282865,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/cover_humayun_megher_upor_bari_PRINT_OUT.jpg?v=1718269892"},{"product_id":"একজন-মায়াবতী","title":"একজন মায়াবতী (Ekjon Mayaboti)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003eশুয়ে শুয়ে অশোক পাতায়\u003cbr\u003eমুমূর্ষু শিশির বলে, ‘হায়,\u003cbr\u003eকোনো সুখ ফুরায় নি যার\u003cbr\u003eতার কেন জীবন ফুরায়?’\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243425198257,"sku":null,"price":400.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/reprint-2023coverhumayun_EkjonMayaboti_PRINTreport.jpg?v=1719213418"},{"product_id":"বাসর","title":"বাসর (Basor)","description":"\u003cp\u003e\u003cspan\u003eএকজন নিঃসঙ্গ মানুষ। তিনটি যুবতী। একজন নিশিকন্যা। পাঁচজনের অতি বিচিত্র গল্প। তিন যুবতী নিজেদের সব সময় বোরকায় ঢেকে রাখে। নিঃসঙ্গ মানুষটার সঙ্গে হঠাৎ হঠাৎ যখন দেখা হয় তারা একসঙ্গে হাসে। তারা কেন একসঙ্গে হাসে সেটা সম্ভবত তারাও জানে না। নিঃসঙ্গ মানুষটা একদিন একজন নিশিকন্যাকে তার বাসায় নিয়ে এল। শুরু হলো বাসরের গল্প। \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243438534833,"sku":null,"price":250.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/aicoverHumayunAhmedBashorreport.jpg?v=1719220279"},{"product_id":"নক্ষত্রের-রাত","title":"দিনের শেষে (Diner Shese)","description":"\u003cstyle type=\"text\/css\"\u003e\u003c!--td {border: 1px solid #cccccc;}br {mso-data-placement:same-cell;}--\u003e\u003c\/style\u003e\n\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\n\u003cspan data-sheets-root=\"1\" data-sheets-value='{\"1\":2,\"2\":\"দর আইনা গারচে খোদ নোমাই বাসদ\\nপায় ওয়াস্তা যে খেশতান জুদাই বাসদ\\n[আয়নার মানুষ নিজের ছবিই দেখে\\nঅথচ এই ছবি মানুষটি থেকে বিচ্ছিন্ন।]\\n                      —গুলবদন বেগম\\n\"}' data-sheets-userformat='{\"2\":11261,\"3\":{\"1\":0},\"5\":{\"1\":[{\"1\":2,\"2\":0,\"5\":{\"1\":2,\"2\":0}},{\"1\":0,\"2\":0,\"3\":3},{\"1\":1,\"2\":0,\"4\":1}]},\"6\":{\"1\":[{\"1\":2,\"2\":0,\"5\":{\"1\":2,\"2\":0}},{\"1\":0,\"2\":0,\"3\":3},{\"1\":1,\"2\":0,\"4\":1}]},\"7\":{\"1\":[{\"1\":2,\"2\":0,\"5\":{\"1\":2,\"2\":0}},{\"1\":0,\"2\":0,\"3\":3},{\"1\":1,\"2\":0,\"4\":1}]},\"8\":{\"1\":[{\"1\":2,\"2\":0,\"5\":{\"1\":2,\"2\":0}},{\"1\":0,\"2\":0,\"3\":3},{\"1\":1,\"2\":0,\"4\":1}]},\"9\":0,\"10\":1,\"11\":3,\"12\":0,\"14\":{\"1\":2,\"2\":0},\"16\":12}'\u003eদর আইনা গারচে খোদ নোমাই বাসদ\u003cbr\u003eপায় ওয়াস্তা যে খেশতান জুদাই বাসদ\u003cbr\u003e[আয়নার মানুষ নিজের ছবিই দেখে\u003cbr\u003eঅথচ এই ছবি মানুষটি থেকে বিচ্ছিন্ন।]\u003cbr\u003e—গুলবদন বেগম\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243673481393,"sku":null,"price":280.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/aicoverHumayunAhmedDINERSESEreport.jpg?v=1719215802"},{"product_id":"তারা-তিনজন","title":"তারা তিন জন (Tara Tin Jon)","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003e\u003cspan\u003eস্টিমারে করে যাচ্ছি বরিশালে। সুন্দর কেবিন, বেশ ভালো ব্যবস্থা। রাতে ঘুমোতে যাবার সময় দেখি, কেবিনে আমি একা নই। প্রকাণ্ড এক মাকড়শা, বুকে ডিমের থলি নিয়ে এই কেবিনেই বসবাস করছে। ছুটে কেবিন থেকে বের হয়ে গেলাম। ব্যাখ্যার অতীত কোনো এক কারণে মাকড়শা নামক নিরীহ প্রাণীটিকে আমি অসম্ভব ভয় পাই। কেবিনে ফিরে গেলাম না। রাত কাটিয়ে দিলাম ডেকে হাঁটাহাটি করে। কিছু একটা নিয়ে ব্যস্ত থাকার জন্যে মাকড়শা নিয়ে একটা গল্প ভাবতে লাগলাম। পুরো গল্প মাথায় তৈরি হয়ে গেল। গল্পের পাত্র-পাত্রী তিনজন। তারা মানুষ নয়—অসম্ভব বুদ্ধিমান তিনটি প্রাণী—দেখতে মাকড়সার মতো। গল্পটি নিয়ে ভাবার সময় খুব আনন্দ পেয়েছি। লেখার সময়ও আনন্দ পেয়েছি। পাঠক-পাঠিকাদের এই খবরটা দেওয়া জরুরি মনে করছি। হুমায়ূন আহমেদ\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243809206449,"sku":null,"price":250.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/repirnt-2023CoverHumayunAhmedTaraTINJon.jpg?v=1719215260"},{"product_id":"বলপয়েন্ট","title":"বলপয়েন্ট (Ballpoint)","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eThe Wastepaper basket is the writer's best friend.\u003cbr\u003eIsaac B. Singer\u003cbr\u003eI write a lot everyday,\u003cbr\u003eseven days a week-and I\u003cbr\u003eThrow a lot away. Sometimes\u003cbr\u003eI think I write to throw away.\u003cbr\u003eDonald Barthelme\u003cbr\u003eA writer is somebody for\u003cbr\u003ewhom writing is more difficult\u003cbr\u003ethan it is for other people\u003cbr\u003eThomas Mann\u003cbr\u003e\u003cb\u003eভূমিকা\u003c\/b\u003e\u003cbr\u003eলেখালেখি এক নিঃসঙ্গ যাত্রা। বলপয়েন্টে সেই নিঃসঙ্গ যাত্রার কথা বলার চেষ্টা করেছি। যে বহস্যময় ভুবনে লেখা তৈরি হয়, তা ব্যাখ্যা করার ইচ্ছা ছিল। করতে পারি নি। বড়ই কঠিন কর্ম। কিছু ভুলভ্রান্তি মনে হয় থেকে গেল। থাকুক। ভ্রান্তিবিলাসের আনন্দ তুচ্ছ করার মতো না।\u003cbr\u003eস্ত্রী শাওন নানানভাবে বলপয়েন্ট লেখায় সাহায্য করেছে। এই কাজটি সে ধন্যবাদ পাবার আশায় করে নি বলেই লিখিতভঅবে ধন্যবাদ জানাচ্ছি না। পুত্র নিষাদ লেখার সময় বলপয়েন্ট কেড়ে নিয়ে আনন্দময় বিঘ্ন তৈরি করেছে। তাকে ধন্যবাদ।\u003cbr\u003eসাপ্তাহিক ২০০০-এর সম্পাদক কথাশিল্পী মঈনুল আহসান সাবেরের উৎসাহ এবং চাপাচাপিতেই বলপয়েন্টের জন্ম। বলপয়েন্ট পড়ে যাঁরা আহত হবেন, তাঁরা সারেরকে ধরতে পারেন।\u003cbr\u003eহুমায়ূন আহমেদ\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243845578929,"sku":null,"price":400.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/CoverHumayun_ballpoint.jpg?v=1719219778"},{"product_id":"কিছু-শৈশব","title":"কিছু শৈশব (Kichu Shaisob)","description":"\u003cdiv id=\"js--summary-description\" class=\"summary-description active\"\u003e\u003cspan\u003eছয়-সাত বছরের একটি বালক জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। সে বৃষ্টি দেখছে। সিলেটের বিখ্যাত বৃষ্টি। ফিনফিনে ইলসেগুঁড়ি না, ঝুম বৃষ্টি। এই বৃষ্টি এক নাগাড়ে সাতদিন পর্যন্ত চলতে পারে। ছেলেটি বৃষ্টি দেখছে তবে তার দৃষ্টিতে মুগ্ধতা নেই, বিস্ময়বোধ নেই, আছে দুঃখবোধ এবং হতাশা। তাকে সারাদিনের জন্যে আটকে রাখা হয়েছে। আজ সে ঘর থেকে বের হতে পারবে না। সে একটি গুরুতর অপরাধ করেছে।... উপন্যাস লিখছি না। নিজের শৈশবের কথাই লিখছি। পঞ্চাশ বছর আগেকার কথা। সবকিছু হুবহু মনে নেই। যে সব জায়গা মনে নেই সেসব জায়গায় Fill up the blank করেছি। লেখকের স্বাধীনতাও ব্যবহার করেছি, তবে যেটুকু না করলেই নয় শুধু ততটুকুই। —হুমায়ূন আহমেদ\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44243865632945,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/reprint-2023humayuncover_kichusoishob_report.jpg?v=1719385577"},{"product_id":"আঠারো-শতকের-গদ্য","title":"আঠারো শতকের গদ্য","description":"\u003cdiv class=\"summary-description active\" id=\"js--summary-description\"\u003eফোর্ট উইলিয়াম কলেজ থেকে বাংলা গদ্যের পদযাত্রা এমন কিংবদন্তী প্রচলিত ছিলো দীর্ঘকাল। এখন দেখা যাচ্ছে আঠারো শতকে গদ্যে সাহিত্য রচিত হয়নি, ঠিকই, কিন্তু গদ্যের ভিত্তি বেশ মজবুত হয়ে উঠেছিলো। এমনকি, একাধিক রীতির গদ্য নির্মিত হয়েছিলো। মোট কথা, আঠারো শতকেই বাংলা গদ্য কাজ চালানোর জন্যে সাবলম্বী হয়ে উঠেছিলো। সেই বাংলা যে কতো ব্যাপকভাবে লিখিত হয়েছিলো, সে সম্পর্কে এখনো অনেকের ধারণা নেই। গোলাম মুরশিদ রচিত এই গ্রন্থ থেকে পাঠকরা সেকালে লেখা বিপুল পরিমাণ গদ্যের এবং তার বৈচিত্র্যের খানিকটা আভাস পাবেন।\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":44246169878705,"sku":"","price":1250.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/9789849744252.jpg?v=1718300177"}],"url":"https:\/\/anyaprokash.com\/collections\/all-books.oembed?page=47","provider":"Anyaprokash","version":"1.0","type":"link"}