{"title":"সেলিনা রহমান শেলী (Selina Rahman Sheli)","description":"\u003cp\u003eসেলিনা রহমান শেলীর জন্ম ৩০ নভেম্বর, নাটোর জেলার সিংড়া উপজেলায়। বাবার কর্মস্থলের সুবাদে বেড়ে ওঠা গাজিপুরে। বাবা মোঃ খলিলুর রহমান এবং মা নাসিমা বেগম।\u003cbr\u003eসমাজকর্ম নিয়ে এম.এ করেছেন। বর্তমানে শিক্ষকতায় আছেন। লেখালেখির শুরু ছোটবেলায়। তাঁর গল্প-উপন্যাসে মানব মনের আবেগ, স্বপ্ন, ভালোবাসা এবং বাস্তবতার সংমিশ্রণ ঘটতে দেখা যায়। \u003cbr\u003eনিজের এক ভালোবাসার জগৎ গড়ে তুলেছেন গল্প-কবিতা লেখার সাথে। ব্যক্তি জীবনে লেখিকা আবেগি কিন্তু বাস্তবতার মাঝেই বসবাস করতে ভালোবাসেন।\u003cbr\u003eলেখকের এ পর্যন্ত চারটি বই প্রকাশিত হয়েছে :\u003cbr\u003eঅনুভবের গল্পকথায় (ছোটগল্প সংকলন), ক্ষণিক হাওয়া (উপন্যাস), শালিক বালিকার প্রেম (উপন্যাস), নুরুন নাহার (উপন্যাস)।গল্পের উঠোনে জোনাকিদের বৈঠক তাঁর পঞ্চম গ্রন্থ।\u003cbr\u003e\u003c\/p\u003e","products":[{"product_id":"বিভা-ও-বিভ্রম-biva-o-bivrom-copy","title":"গল্পের উঠোনে জোনাকিদের বৈঠক (Golper Uthane  Jonakider Boithok)","description":"\u003cp\u003eমানুষের জীবন কখনো আলো ঝলমল বসন্ত, কখনো মন কেমন করা বিষাদের সুর।\u003cbr\u003e‘গল্পের উঠোনে জোনাকিদের বৈঠক’ এমন কিছু গল্পের সংকলন, যেখানে মানব মনের আবেগ, প্রেম, স্বপ্ন, হতাশা আর বাস্তবতার নির্মম সত্য জোনাকির আলোর মতো জ্বলে ওঠে।\u003cbr\u003eএই গ্রন্থের ১৩টি ছোটগল্পে রয়েছে মানব-মানবীর সম্পর্ক, পারিবারিক মায়া-মমতা, দরিদ্র মানুষের  সংগ্রাম এবং স্বপ্নবিলাসী জীবনের টানাপোড়েন। প্রতিটি গল্পে আছে ভিন্ন চরিত্র, ভিন্ন অনুভব—কখনো ভালো লাগার উষ্ণতা, কখনো হাসি, কখনো নিঃশব্দ আর্তনাদ।\u003cbr\u003eসংকলনের গল্পগুলো এবং চরিত্রগুলোর মাঝে পাঠক নিজেকে খুঁজে পাবেন। \u003cbr\u003eকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের সেই অমোঘ শর্ত—‘শেষ হইয়াও হইলো না শেষ’—এই সংকলনের প্রতিটি গল্প পাঠকের মনে ঠিক তেমনই এক মিশ্রিত অনুভূতির বাসন্তী হাওয়ায় ভাসাবে। \u003cbr\u003eজোনাকের নরম আলোয় গল্পের উঠোনে বসে পাঠকের প্রতি এই বৈঠকের আমন্ত্রণ—‘গল্পের উঠোনে জোনাকিদের বৈঠক’।\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":46699097358513,"sku":null,"price":400.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/aiCoverSelinaRahmanGolperUthoneJonakiderBoithok-2026_dddfbb64-decb-4b3f-88f0-766aa730691f.jpg?v=1772953710"}],"url":"https:\/\/anyaprokash.com\/collections\/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%80-selina-rahman-sheli.oembed","provider":"Anyaprokash","version":"1.0","type":"link"}