{"title":"শবনম চৌধুরী (Shabnam Choudhury)","description":"\u003cp\u003eশবনম চৌধুরীর জন্ম সিলেট জেলায়। দ্য বাংলাদেশ অবজার্ভারের ছোটদের পাতায় ছবি আঁকা, গল্প ও কবিতা লেখা দিয়ে তাঁর প্রিন্ট মিডিয়ার সাথে পথচলা শুরু। এরপর থেকে সাপ্তাহিক বিচিত্রা, অনন্যা, দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো ও দৈনিক যুগান্তরে লিখেছেন অসংখ্য ফিচার ও গল্প। বিচিত্রা এবং অনন্যায় কলামও লিখেছেন তিনি নিয়মিতভাবে।\u003cbr\u003eএকসময়ে রেডিও বাংলাদেশে ছোটদের এবং পরবর্তী সময়ে মহিলাদের অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছেন তিনি।  \u003cbr\u003eছোটবেলায় বাবা-মায়ের সাথে এবং পরবর্তী সময়ে স্বামীর সাথে পরিবার নিয়ে ঘুরে বেড়িয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চল এবং বিদেশে। পৃথিবীর নানা প্রান্তরে। এ ভ্রমণের অভিজ্ঞতা এবং নানা মানুষের সংস্পর্শে আসার সুবাদে তাঁর লেখা হয়ে ওঠে বৈচিত্র্যময়, প্রাণবন্ত ও সমৃদ্ধ। \u003cbr\u003eশবনম এখন প্রবাসে জীবনযাপন করছেন। ইংরেজি সাহিত্যে মাস্টার্স, শবনম পেশায় একজন এলিমেন্টারি স্কুলটিচার। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যাসন্তানের জননী। এটি তাঁর প্রকাশিত দ্বিতীয় বই। ‘শবনম’ নামটি তাঁর অভিভাবকেরা নির্বাচন করেছিলেন সৈয়দ মুজতবা আলীর ‘শবনম’ উপন্যাস অবলম্বনে।\u003cbr\u003e\u003c\/p\u003e","products":[{"product_id":"সেরা-দশ-গল্প-sera-dosh-galpa-mohit-kamal-copy","title":"বর্ণে বর্ণে গাঁথা গল্প  (Borne Borne Gantha Galpo)","description":"\u003cp\u003eবইটিতে ছোট-বড় মিলিয়ে মোট এগারোটি গল্প আছে। প্রতিটি গল্পের নামের শুরুতে স্বরবর্ণের একটি করে বর্ণ ব্যবহার করা হয়েছে। তবে লেখক তাঁর ভাষা, বিষয়বস্তু চয়ন এবং বর্ণনাভঙ্গির মাধ্যমে বলা যায় প্রতিটি গল্পে ভিন্ন ধরনের জগৎ তৈরি করতে পেরেছেন, যা পাঠককে আকৃষ্ট করবে।\u003cbr\u003eবইটির গল্পগুলিতে অধুনা ঘটে যাওয়া ঘটনার রেশ যেমন পাওয়া যায় তেমনি লেখকের শব্দের সিঁড়ি বেয়ে পাঠক ফিরে যাবেন তিন-চার দশক পেছনের দিনগুলিতে। চরিত্রের ভেতরের দ্বন্দ্ব, অভিবাসনের কষ্ট, নিজের ইচ্ছা সন্তানের ওপর চাপিয়ে দেওয়ার বাড়াবাড়ির পরিণাম বা বেপরোয়া গাড়িচালকদের দায়িত্বহীনতার পরিণীতির কাহিনি পাঠকের মনে দাগ কাটবে। কিছু গল্পে লেখক তুলে এনেছেন আমাদের চেনা জীবনেরই অচেনা অধ্যায়। এছাড়া, বাড়তি পাওনা হিসেবে বইয়ের শেষে পাঁচটি অণুকাহিনি যোগ করা হয়েছে, যেখানে পাঠক গল্পের পেছনের গল্পটাও জানতে পারবেন।\u003cbr\u003eশবনমের গল্পে চরিত্ররা যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক না কেন, বেশির ভাগ সময়ই শেষে আবার ঘুরে দাঁড়ায়, নতুন পৃথিবী গড়ার আশায়।\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":46665978151089,"sku":null,"price":350.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/aiCoverShabnamChowdhuryBornebornegathaGolpo-2026.jpg?v=1771653290"}],"url":"https:\/\/anyaprokash.com\/collections\/%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80-shabnam-choudhury.oembed","provider":"Anyaprokash","version":"1.0","type":"link"}