{"title":"নতুন বই ২০২৬","description":null,"products":[{"product_id":"সমান্তরাল-somantoral-copy-2","title":"লড়াই (Lorai)","description":"\u003cp\u003eধুলো, ধোঁয়া আর রক্তমাখা ভোরের ভেতর জন্ম নেয় এক মহাকাব্য, মানুষ হয়ে থাকার দায়ের মহাকাব্য। এখানে ইতিহাস কেবল ঘটনা নয়, নীরবতা ভাঙার এক দীর্ঘ সুর; যেখানে এক শিশুর প্রশ্ন থেকেই জেগে ওঠে এক জাতির ‘না’। \u003cbr\u003eকোনো একক বীর নেই, আছে অসংখ্য অদৃশ্য মানুষ, যাদের বুকের ভেতর জ্বলে ছোট ছোট আগুন। ঘর থেকে পথ, নির্বাসন থেকে ফিরে আসার অধিকার, এই যাত্রা আত্মার পুনর্জন্মেরও গল্প।\u003cbr\u003eএখানে ভালোবাসা আশ্রয়, করুণা দৃঢ় হাত, আর বীরত্ব মানে অন্যকে বাঁচিয়ে রাখা। দেহ মাটিতে মিশলেও কাহিনি থামে না; স্মৃতি, শপথ ও উত্তরাধিকার হয়ে বেঁচে থাকে, পাঠকের সামনে রেখে যায় এক প্রশ্ন: তুমি কি থামবে, না এগিয়ে যাবে ?\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003eFrom a dawn smeared with dust, smoke, and blood rises an epic, the burden and beauty of remaining human. Here, history is not mere events but a long, resonant music that breaks silence; from a child’s first question awakens a nation’s defiant ‘No.’\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003eThere is no single hero, only countless unseen lives, each carrying a small, unextinguished flame. From home to road, from exile to the right of return, the journey becomes a rebirth of the soul.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 11.0pt; line-height: 115%; font-family: 'Calibri','sans-serif'; mso-ascii-theme-font: minor-latin; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-theme-font: minor-latin; mso-bidi-font-family: 'Times New Roman'; mso-bidi-theme-font: minor-bidi; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: AR-SA;\"\u003eLove is shelter, compassion a steadz hand, and heroism the will to keep others alive. Even when bodies fall to earth, the story does not end; it endures as memory, oath, and inheritance, leaving the reader with a question: will you stop, or will you go on\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Anyaprokash","offers":[{"title":"Default Title","offer_id":47212632801457,"sku":null,"price":750.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/frontcoverGaziSaifZaman_Loari_royelsizePRINTOUT.jpg?v=1776357205"},{"product_id":"লড়াই-lorai-copy","title":"মেঘের আড়ালে (Megher Arale)","description":"\u003cp\u003eসব গল্পের শুরু আলো দিয়ে হয় না, কিছু শুরু হয় কুয়াশা দিয়ে, নীরবতার ভেতর লুকিয়ে থাকা অদৃশ্য ফাঁক দিয়ে। এক বিয়ের রাতেই দুজন মানুষের মাঝখানে জন্ম নেয় দূরত্ব, যেখানে স্পর্শের আগে আসে সন্দেহ, আর ভালোবাসার আগে দাঁড়িয়ে থাকে অতীতের ছায়া।\u003cbr\u003eএই ছায়া পেরিয়ে তারা পৌঁছায় এক পাহাড়ি চা-বাগানে সবুজের অন্তহীন ঢেউ, কুয়াশার নরম চাদর, আর শ্রমের নিঃশব্দ ছন্দ। কিন্তু এই সৌন্দর্যের ভেতরেই জমে আছে অন্ধকার, অদৃশ্য, সংগঠিত, নির্মম। এক নারী শ্রমিকের হঠাৎ মৃত্যু সেই অন্ধকারের দরজা খুলে দেয়।\u003cbr\u003eতদন্ত এগোতে থাকে, আর উন্মোচিত হয় ভয়ংকর সত্য। চায়ের চালানের আড়ালে প্রবাহিত হয় অন্য কিছু, আর সেই প্রবাহ রক্ষা করে ক্ষমতার অদৃশ্য হাত। যে সত্য জানে, সে বাঁচে না। আর যে খুঁজতে যায়, সেই হয়ে ওঠে অভিযুক্ত।\u003cbr\u003eঅতীতের প্রতারণা, বর্তমানের ষড়যন্ত্র, আর মেঘে ঢাকা এক ক্ষমতার নেটওয়ার্ক, সব মিলিয়ে এই উপন্যাস এক প্রশ্ন রেখে যায়: সব সত্য কি আলোয় আসে, নাকি কিছু সত্য চিরকালই লুকিয়ে থাকে মেঘের আড়ালে ?\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Anyaprokash","offers":[{"title":"Default Title","offer_id":47212654330033,"sku":null,"price":350.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/frontGaziSaifZaman_megherarale_shera10sizePRINT-01.jpg?v=1776358674"},{"product_id":"নক্ষত্রফুল-nokkhotroful","title":"নক্ষত্রফুল  (Nokkhotroful)","description":"\u003cdiv\u003e‘ঝলমলে শহরের বনে\u003cbr\u003eগান গায় রঙিন ডাহুক\u003cbr\u003eখেয়েছে শস্যবীজ\u003cbr\u003eদুষ্টুমিতে শিস দিয়ে ওঠে আনমনে,\u003cbr\u003eভালোবাসা ছড়ায় চারিদিক।’\u003cbr\u003e\u003cbr\u003eএই কাব্যগ্রন্থে আমরা শনাক্ত করি প্রকৃতিলগ্ন এক কবিকে; যিনি ভালোবাসেন আকাশ,  চাঁদ, তারা, জোছনা। ভালোবাসেন বৃক্ষ, ফুল আর নদীকে। সেই নদী কখনো নারীর মাঝে একাকার। ভালোবাসেন সন্ধ্যাবেলা। তাই বিষণ্ণতাও কখনো-সখনো আচ্ছন্ন করে তাঁকে। সম্পর্কের টানাপোড়েন ও দূরত্ব তাঁকে যন্ত্রণাকাতর করে। সমাজ আর রাজনীতির রূঢ় বাস্তবতায় ব্যথিত হন কবি। কোনো কোনো কবিতায় কবির স্মৃতিকাতরতা দৃষ্টি এড়ায় না।\u003cbr\u003eসব মিলিয়ে কবিতাপ্রেমীদের হৃদয়ে আলো ও সৌরভ ছড়াবে ‘নক্ষত্রফুল’, এই প্রত্যাশা অসঙ্গত নয়।\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e","brand":"Anyaprokash","offers":[{"title":"Default Title","offer_id":47284217643185,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/frontcoverAnamikaNewaz_Naksatrafull.jpg?v=1778733994"},{"product_id":"নক্ষত্র-নূপুর-copy","title":"নক্ষত্র-নূপুর দ্বিতীয় খণ্ড (Nakkhotra-Nupur)","description":"\u003cdiv\u003eপ্রথম বিশ্বযুদ্ধের উত্তাল প্রেক্ষাপটে রচিত ‘নক্ষত্র-নূপুর (দ্বিতীয় খণ্ড)’ এক বহুমাত্রিক ডকুফিকশন, যেখানে ইতিহাসের বাঁকবদলকারী ঘটনার সঙ্গে মিশে গেছে বিপ্লবীদের ব্যক্তিগত জীবন, প্রেম ও আত্মত্যাগের গভীর আখ্যান। ১৯১৫ সালে ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে ‘ফাদার মার্টিন’ ছদ্মনামে সমুদ্রপথে আমেরিকায় পৌঁছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য জন্ম দেন এম এন রায়ের, নাম বদলালেও ভেতরের অগ্নিশিখা নিভে যায় না। দেশ থেকে আসে একের পর এক দুঃসংবাদ—বাঘা যতীন রণক্ষেত্রে নিহত, প্রেমিকা অমৃতার স্মৃতি ধূসর হয়ে আসে—এই রিক্ততার মাঝেই ধ্রুবতারার মতো আসেন বিদুষী ইভলিন ট্রেন্ট, যিনি সহযোদ্ধা থেকে হয়ে ওঠেন তাঁর একমাত্র নিরাপদ আশ্রয়। নিউইয়র্কের লাইব্রেরি ও বক্তৃতার ভিড়ে সম্পর্ক গড়ে ওঠে, মার্ক্সীয় দর্শনের প্রভাবে রায়ের মনে ঘটে গভীর আদর্শিক রূপান্তর, লালা লাজপত রাইয়ের মধ্যপন্থী জাতীয়তাবাদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। আমেরিকা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ‘হিন্দু-জার্মান ষড়যন্ত্র’ মামলায় ভারতীয় বিপ্লবীদের ওপর নেমে আসে প্রবল ধরপাকড়, এই চরম অনিশ্চয়তার মধ্যে ইভলিনকে সঙ্গী করে রায় পাড়ি জমান মেক্সিকয়—সেখানে রাশিয়ার বাইরে বিশ্বের প্রথম কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন। ঠিক তখন ইউরোপের যুদ্ধের আগুনে জুরিখের গোপন আস্তানায় লেনিন রুশ বিপ্লবের প্রস্তুতি নিচ্ছেন, নাদিয়া নীরব সংগঠক হিসেবে তাঁকে টিকিয়ে রাখছেন, আর ইনেসা আরমান্ড লেনিনের প্রেমিকা ও অতন্দ্র কর্মী। নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিক উপস্থিতি ও তাঁকে ঘিরে আন্তর্জাতিক হত্যা-ষড়যন্ত্রের অজানা অধ্যায় গল্পে বৈচিত্র্য যোগ করে। এদিকে বার্লিনের অন্ধকার যখন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (চ্যাটো) ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপানোর নীল নকশা আঁকছেন, তাঁর নিঃসঙ্গ জীবনে ছুটে আসেন অগ্নিশিখা অ্যাগনেস স্মেডলি। মেক্সিকো থেকে মস্কোর ক্রেমলিনে লেনিনের মুখোমুখি হয়ে নরেন উপনিবেশবাদ নিয়ে তাত্ত্বিক লড়াই করেন, তাশখন্দে ভারতীয় সামরিক স্কুল গড়ে তোলেন—এই আখ্যান মনে করিয়ে দেয় যে বিপ্লব শুধু মস্কো বা পেট্রোগ্রাড নয়, তার অন্য প্রান্তে কলকাতা, লাহোর, পাঞ্জাবের শোষিত মানুষের দীর্ঘশ্বাসও রয়েছে। \u003c\/div\u003e","brand":"Anyaprokash","offers":[{"title":"Default Title","offer_id":47741268721841,"sku":null,"price":1000.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/CoverNakhatroNopurEsrarLatifPart-2-02.jpg?v=1784704500"},{"product_id":"নক্ষত্রফুল-nokkhotroful-copy","title":"অতীত অতল (Ateet Atol)","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e‘\u003cspan\u003eঅতীত\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eঅতল\u003c\/span\u003e’—\u003cspan\u003eসময়\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eস্মৃতি\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eও\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eঅন্তর্লোকের\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eএক\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eনিবিড়\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eসংলাপ\u003c\/span\u003e\u003cspan\u003e।\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eএখানে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eব্যক্তিমানসের\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eগভীর\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eস্তর\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eউন্মোচিত\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eহয়\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eপাশাপাশি\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eসমকালীন\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eজীবনের\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eসূক্ষ্ম\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eপ্রতিধ্বনি\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eভেসে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eওঠে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eচিত্রকল্প\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eও\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eঅনুভূতির\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eপ্রবাহে\u003c\/span\u003e\u003cspan\u003e।\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eমো\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eআশফাকুল\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eইসলামের\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eকবিতায়\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eঅতীত\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eকোনো\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eস্থির\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eস্মৃতি\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eনয়\u003c\/span\u003e—\u003cspan\u003eতা\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eএক\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eজীবন্ত\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eসত্তা\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eযা\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eবর্তমানের\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eভেতর\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eদিয়ে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eপ্রবাহিত\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eহয়ে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eনতুন\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eঅর্থ\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eনির্মাণ\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eকরে\u003c\/span\u003e\u003cspan\u003e।\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eপ্রেম\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eবিচ্ছেদ\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eন্যায়বোধ\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eও\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eমানবিক\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eটানাপোড়েন\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eতাঁর\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eভাষায়\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eকখনো\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eমৃদু\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eকখনো\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eতীব্র\u003c\/span\u003e—\u003cspan\u003eযেন\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eএক\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eনীরব\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eআত্মসংলাপ\u003c\/span\u003e\u003cspan\u003e।\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eএখানে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eশব্দ\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eকেবল\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eভাষা\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eনয়\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eঅনুভূতির\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eস্পন্দন\u003c\/span\u003e\u003cspan\u003e।\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eসংগীত\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eপ্রকৃতি\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eও\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eজীবনের\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eজটিল\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eঅভিজ্ঞতা\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eমিলেমিশে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eতৈরি\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eকরে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eএক\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eঅন্তর্যাত্রা\u003c\/span\u003e—\u003cspan\u003eযেখানে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eপাঠ\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eশুধু\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eপড়া\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eনয়\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eধীরে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eধীরে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eঅনুভবের\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eদিকে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eনেমে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eযাওয়া\u003c\/span\u003e\u003cspan\u003e।\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e‘\u003cspan\u003eঅতীত\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eঅতল\u003c\/span\u003e’\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eসেইসব\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eপাঠকের\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eজন্য\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eযারা\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eশব্দের\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eআড়ালে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eথাকা\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eনীরবতার\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eসুর\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eশুনতে\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eচান\u003c\/span\u003e\u003cspan\u003e।\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Anyaprokash","offers":[{"title":"Default Title","offer_id":47741402841265,"sku":null,"price":250.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/CoverAshfaqulIslamOtitAtal-2026PRINTOUT_37283d7d-b7b1-4d30-bcec-8b8236524bcd.jpg?v=1784716668"},{"product_id":"ছোটো-কাকু-চল্লিশ-chotokaku-chollish-copy","title":"প্রিয়জন আপনজন (Priojon Aponjon)","description":"\u003cdiv\u003eফরিদুর রেজা সাগর তাঁর জীবন চলার পথে চলচ্চিত্র, পত্রিকা, সাহিত্য, টেলিভিশনের যেসকল বিখ্যাত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাঁদের নিয়ে লিখেছেন বিভিন্ন সময়ে। এঁদের মধ্য থেকে বাছাই করা এক শ ব্যক্তিত্বকে একসাথে করে ‘প্রিয়জন আপনজন’ নামে এই গ্রন্থটি প্রকাশিত হলো।\u003cbr\u003eশিশুসাহিত্যই ফরিদুর রেজা সাগরের লেখার প্রধান উপজীব্য বিষয়। শিশুর মতো দুষ্টুমিভরা চোখ তাঁর। সারাক্ষণ আনন্দে থাকতে ভালোবাসেন। সবার সাথে কুইজ, গল্প, কৌতুক করতে পছন্দ করেন। দেশ-বিদেশে ভ্রমণ তাঁর প্রিয়।  প্রাণীজগতের প্রতি তাঁর প্রচণ্ড ভালোবাসা। মেঘনা রেজা ও মোহনা রেজা তাঁর দুই কন্যা। মায়রা ও মায়রন দুই নাতি নাতনি এবং স্ত্রী কনা রেজা। এর বাইরেও ভাইবোন আত্মীয়স্বজনসহ বেশ বড়সড় তাঁর পরিবার। আত্মীয়, স্বজন ও বন্ধুবান্ধবের মধ্যে কোনো পার্থক্য আছে বলে তিনি মনেই করেন না। তাই তাঁর ‘প্রিয়জন আপনজন’ কোনোমতেই এক শ’-তে সীমিত হওয়ার মতো নয়। প্রকাশনার সীমাবদ্ধতার জন্যই এরকম একটা সংখ্যা বেছে নিতে হলো।\u003cbr\u003eআশা করা যায়, ‘প্রিয়জন আপনজন’ পাঠকদের প্রিয় হয়ে উঠবে।\u003c\/div\u003e","brand":"Anyaprokash","offers":[{"title":"Default Title","offer_id":47800847794353,"sku":null,"price":3000.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0656\/2463\/7617\/files\/coverSAGOR_priyajonaponjon.jpg?v=1785569247"}],"url":"https:\/\/anyaprokash.com\/collections\/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ac.oembed","provider":"Anyaprokash","version":"1.0","type":"link"}